বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
কিশোরগঞ্জে পৃথক দুটি এলাকায় আগুনে পুড়েছে ১৪ পরিবারের সর্বস্ব

কিশোরগঞ্জে পৃথক দুটি এলাকায় আগুনে পুড়েছে ১৪ পরিবারের সর্বস্ব

খাদেমুল মোরসালিন শাকীর,নীলফামারী প্রতিনিধি ঃ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পৃথক দুটি ইউনিয়নে আগুনে পুড়ে ১৪ পরিবারের সর্বস্ব হারিয়েছে। এতে দুটি গরুসহ প্রায় ৫ লক্ষাধিক টাকা ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বুধবার দুপুরে উপজেলার পুটিমারী ইউনিয়নের কালিকাপুর গ্রামের আফছার আলীর ছেলে জাহিদুল ইসলামের (৫০) ঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাতের সৃষ্টি হয়। মুহুর্তের মধ্যে আগুনে লেলিহান শিখা পার্শ্বের মন্তাজ আলীর ছেলে আব্দুল জলিল (৪০),জিল্লুর রহমান (৪৫) ও আজগর আলীর (৪৫),আফছার আলী (৩৫)সাদ্দাম হোসেন (৪৫) আসাদুল হক (৩৫)আয়শা বেওয়া ও জমিতা বেওয়ার বাড়ীতে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী দীর্ঘ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে ব্যর্থ হয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রæত ওই এলাকায় গিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। এতে ওই এলাকার ৪ পরিবারের ১৩ টি ঘরসহ ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। অপর দিকে গাড়াগ্রাম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পাঠানপাড়া গ্রামের লুৎফর রহমানের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এতে লুৎফর রহমান’র (৫৫) বাড়ী থেকে পার্শ্ববর্তী সেল্টু মিয়ার (৫৫), ও মোমিনুল হক (৪৫) বাড়ীতে আগুন ছড়িয়ে পরে। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। এতে লুৎফর রহমানের সর্বস্ব পূড়ে ছাই হয়ে গেছে। সেল্টু মিয়া ও মোমিনুল হকের একটি করে থাকার ঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে গেছে। ৩ পরিবারের আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার মকবুল হোসেন বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম বলেন,অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ্য পরিবারের কাছে শুকনা খাবার ও কম্বল দেয়া হয়েছে। #

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD