মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ
কিশোরগঞ্জে বাড়ী বাড়ী গিয়ে বিস্কুট বিতরণ

কিশোরগঞ্জে বাড়ী বাড়ী গিয়ে বিস্কুট বিতরণ

খাদেমুল মোরসালিন শাকীর, নীলফামারী প্রতিনিধি।।

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নয়ানখাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে সরকারী নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের বাড়ী বাড়ী গিয়ে বিস্কুট বিতরণ করা হয়।
মঙ্গলবার সকালে দারিদ্র পীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচীর আওতায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিস্কুট বিতরণ করা হয়। দেশে চলমান করোনা ভাইরাসের কারণে স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীদের বাড়ীতে থেকে পড়ালেখা করার জন্য স্কুলের শিক্ষক বাড়ীতে গিয়ে বিস্কুট বিতরণের পাশাপাশি তাদের পড়ালেখার খোঁজ খবর নেন। নয়ানখাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মোট ২শ ৮৫ জন শিক্ষার্থীদের মাঝে এ বিস্কুট বিতরণ করা হয়। বিস্কুট বিতরণের সময় উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশ কিশোরগঞ্জ শাখার স্কুল ফিডিং কর্মসূচীর ফিল্ড মনিটর অফিসার সাজেদুর রহমান,নয়ানখাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মওলা,সহকারী শিক্ষক মারুফা বেগম ও নূর সেবা বেগম প্রমূখ। পরে শিক্ষার্থীদের অভিভাবকদের কে বিভিন্ন পরামর্শ দেন শিক্ষকবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD