শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কিশোরগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের নতুন কমিটি গঠন

কিশোরগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের নতুন কমিটি গঠন

খাদেমুল মোরসালিন শাকীর, নীলফামারী প্রতিনিধি ঃ

নীলফামারীর কিশোরগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের কমিটি ঢেলে সাজানো হয়েছে। হাসপাতালের কর্মকান্ড গতিশীল করতে ১৬ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
কিশোরগঞ্জ ডায়াবেটিক হাসপাতাল চত্বরে গতকাল বৃহস্পতিবার বিকালে ইফতার ও মাসিক সভায় কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে ১৬ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। এ কমিটির আহŸায়ক করা হয়েছে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নুর-ই-আলম সিদ্দিকীকে এবং সদস্য সচিব করা হয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু শফি মাহমদুকে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেকের আবাসিক মেডিকেল অফিসার এ বি এম তানজিমুল হক মিল্লাত, কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার, উপজেলা সমাজ সেবা অফিসার জাকির হোসেন, ৯ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকির হোসেন বাবুল ও উপজেলা জাতীয় পার্টির আহবায়ক রেজাউল আলম স্বপন। এ নতুন কমিটির উপদেষ্ঠা হলেন নীলফামারী ৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান ও কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট । ব্যক্তির পালাবদল হলেও পদ অনুযায়ী এ কমিটির কার্যক্রম চলবে। করোনা পরিস্থিতিতে প্রায় দু’বছর কার্যক্রম বন্ধ ছিল ডায়াবেটিক হাসপাতালের। দীর্ঘ দু’বছর এ হাসপাতাল বন্ধ থাকায় উপজেলার ডায়াবেটিস রোগে আক্রান্ত ব্যক্তিদের সিমাহীন কষ্ট পোহাতে হয়েছে। কার্যক্রম পূর্বের মত আবার শুরু হলে ৯ ইউনিয়নের মানুষ আবারও উন্নত সেবার মুখ দেখবে। সভায় সকল সদস্য চাঁদা ও সার্বিক সহযোগিতার মাধমে সেবামুলক প্রতিষ্ঠানটির কার্যক্রম অব্যাহত রাখতে অঙ্গীকার ব্যক্ত করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD