শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২২ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কিশোরগঞ্জ সদর ইউনিয়নে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার পেল ৫শ পরিবার

কিশোরগঞ্জ সদর ইউনিয়নে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার পেল ৫শ পরিবার

খাদেমুল মোরসালিন শাকীর,নীলফামারী প্রতিনিধি\

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম।
বৃহস্পতিবার বিকালে কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিছুল ইসলাম আনিছ’র উপস্থিতিতে এ বিতরণ কার্যক্রম শুরু করা হয়। সদর ইউনিয়নের ৫শ সুবিধাভোগীর মাঝে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বিতরণ করা হবে। প্রতিজন গরীব মুক্তিযোদ্ধা,ভিক্ষুক, হোটেল শ্রমিক,ভ্যান শ্রমিক,দিনমজুরসহ অন্যান্য অসহায় ব্যক্তিদের দেয়া হবে ৫শ করে টাকা। শুভেচ্ছা উপহার যেন প্রকৃত গরীব ও অসহায় ব্যক্তিরা পায় সেজন্য ইউপি চেয়ারম্যান পরিষদের সকল সদস্যদের কাছ থেকে তালিকা নিয়ে যাচাই বাছাই করেন। বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হাসনাত সরকার,তদারকি কর্মকর্তা ও উপজেলা সমবায় অফিসার নজরুল ইসলাম,সহকারী তদরকি অফিসার ও কিশোরীগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম,ইউপি সচিব এনামুল হক ও ৭নং ওয়ার্ড সদস্য গোলাম রব্বানী বুলবুল প্রমূখ।
ইউপি চেয়ারম্যান আনিছুল ইসলাম বলেন,প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার শুধু গরীব ও অসহায় মানুষের জন্য। এ উপহার যেন কোন ভাবে ধনীর পেটে না যায় সেজন্য আমি বদ্ধপরিকর। আমার পরিষদের সকল সদস্যদেরকে পরিষদের মিটিংয়ে বলে দিয়েছি কোন ধনী মানুষের নাম এ তালিকায় দিবেন না। প্রতিদিন সামাজিক দূরত্ব বজায় রেখে শুভেচ্ছা উপহার বিতরণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD