শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কুটনামি না থাকায় বন্ধ হচ্ছে কাদম্বিনী সিরিয়াল

কুটনামি না থাকায় বন্ধ হচ্ছে কাদম্বিনী সিরিয়াল

বিনোদন ডেস্কঃ

কুটনামি না থাকায় বন্ধ হচ্ছে কাদম্বিনী সিরিয়াল
সিরিয়ালে কুটনামি না থাকায় বন্ধ হয়ে যাচ্ছে কলকাতার কাদম্বিনী। সিরিয়ালটিতে নেই কোনো কুটনামি। তাই দর্শকদের মধ্যেও নাটকটি দেখার আগ্রহ কম। এ কারণে টিআরপিতে পিছিয়ে পরা সিরিয়ালটি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতার জি বাংলা টিভি। ৫ অক্টোবর সিরিয়ালটির শেষ এপিসোড প্রচারিত হবে।

৬ অক্টোবর থেকে কাদম্বিনীর জীবন নিয়ে একটি মাত্র সিরিয়াল দেখতে পাবেন বাঙালি দর্শকরা। সেটি স্টার জলসার ‘প্রথমা কাদম্বিনী’, যা ১শ পর্ব পার হল। রেটিংয়েও দুই ধারাবাহিকের অবস্থান লক্ষ্য করার মতোই। প্রথমটি রেটিংয়ে এই সপ্তাহেও চারের ঘরে। দ্বিতীয়টি দীর্ঘ দিন ৪-এর ঘরে থাকার পর চলতি সপ্তাহে ৫.৩।
চলতি বছরেরে ৬ জুলাই শুরু-হওয়া ‘কাদম্বিনী’ কেনো টিআরপি পেল না, তা নিয়ে সিরিয়ালের সঙ্গে জড়িত বিভিন্নজনের বিভিন্ন মতামত রয়েছে। তবে সিংহভাগের বক্তব্য, সিরিয়ালের মডেলে গল্প না আগানোয় দর্শকরা উৎসাহ হারিয়ে ফেলেছেন।

সিরিয়ালে একজন নায়ক, তার স্ত্রী এবং প্রেমিকাকে নিয়ে ত্রিকোণ প্রেম কিম্বা সাংসারিক কূটকচালি অথবা যৌথ পরিবারের অতি নাটকীয়তা থাকে। ‘কাদম্বিনী’ সিরিয়ালে সেসব কিছু পাননি দর্শক। এমন কথাও শোনা গিয়েছে, যাদের বাড়িতে টিএরপি মাপার যন্ত্র বসানো রয়েছে, তারাও ‘কাদম্বিনী’-র চেয়ে ‘কৃষ্ণকলি’, ‘মোহর’, ‘শ্রীময়ী’ ইত্যাদি সিরিয়াল নিয়ে অনেক বেশি আগ্রহী। অন্তত টিআরপি-র হিসাব তেমনই বলছে।
প্রসঙ্গত, জি বাংলার নিজস্ব প্রযোজনা ‘রাণী রাসমণি’র ও মান পড়তির দিকে। কিন্তু সেটি এখনও বন্ধ হয়নি। ওয়াকিবহালদের অনেকেরই দাবি, নিজস্ব প্রযোজনা আর বাইরের প্রযোজকের তৈরি সিরিয়ালের মধ্যে পার্থক্য রয়েছে। ‘রাসমণি’ এক বছরে গতানুগতিক ছন্দে চলে এসেছে। তাকে নিয়ে নতুন করে আর ভাবার কিছু নেই।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD