শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

নিউজ ডেস্কঃ

চৌদ্দগ্রামে মালবাহী লরির ধাক্কায় ট্রাক উল্টে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক মোটরসাইকেল আরোহীর উপর গিয়ে পড়ে এক মর্মান্তিক দূর্ঘটনা সংগঠিত হয়েছে। এতে তিনজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে হাইওয়ে পুলিশ। নিহতরা হলেন- লরির চালক (৩৫), ট্রাকের হেলপার (৫০) এবং দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল আরোহী (৩৫)।

মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আটগ্রাম রাস্তার মাথায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

চৌদ্দগ্রাম মিয়াবাজার হাইওয়ে থানার এসআই মোঃ আইয়ুব আলী জানান, মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে ঢাকামুখী একটি লরি আরেকটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে ট্রাকটি উল্টে সড়কের পাশে দাড়িয়ে থাকা এক মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়।

এ দুর্ঘটনায় সময় লরির চালক, দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল আরোহী ও ট্রাকের হেলপার নিহত হয়। তাৎক্ষণিক ভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD