শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক আবদুল মঈন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক আবদুল মঈন

বাকের সরকার বাবর।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ৭ম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন।

তিনি আগামী ৩১ জানুয়ারি বা যোগদানের তারিখ হতে পরবর্তী ৪ বছর দায়িত্ব পালন করবেন।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১০ (১) ধারা অনুসারে ড. এ. এফ. এম. আবদুল মঈন, অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়-কে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর ভাইস চ্যান্সেলর পদে শর্ত সাপেক্ষে নিয়োগ দেওয়া হলো।

অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন এর আগে ফেডারেশন ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ায় প্রভাষক পদে শিক্ষকতা করেছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD