শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কোদালপুরে মিছির আলী মোল্লাপাড়া সমাজ কল্যাণ সংগঠনে শীতবস্ত্র বিতরণ

কোদালপুরে মিছির আলী মোল্লাপাড়া সমাজ কল্যাণ সংগঠনে শীতবস্ত্র বিতরণ

মোঃ মহসিন মিয়া
শরীয়তপুর জেলা প্রতিনিধি

শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের মিছির আলী মোল্লাপাড়া সমাজ কল্যাণ সংগঠনে শীতের বস্ত্র বিতরন করেন। প্রধান অতিথি ছিলেন সাবেক গোসাইরহাট উপজেলার চেয়ারম্যান সৈয়দ নাসির উদ্দিন,বিশেষ অতিথি ছিলেন কোদালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. এম. মিজানুর রহমান, গোসাইরহাট উপজেলার আওয়ামীলীগের সহ-সভাপতি বাচ্চু মোল্লা, মাষ্টার নুরু খালাসী,নুরুজ্জামান বসি, মিছির আলী মোল্লাপাড়া সমাজ কল্যাণ সংগঠনে সকল সদস্য ও অন্যান্ন অতিথি বৃন্দ। সভাপতিত্ব করেন মোঃ লিয়াকত হোসেন লিমন মোল্লা। বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকার সময় মিছির আলী মোল্লাপাড়া সমাজ কল্যাণ সংগঠনে আয়োজনে ৫০টি গরীব অসহায় পরিবারের মাঝে শীতের বস্ত্র বিতরণ করেন। কোদালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. এম. মিজানুর রহমান বলেন মিছির আলী মোল্লাপাড়া সমাজসেবা সংগঠন এটি কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। এই সংগঠনটি শান্তিপূর্ন ভাবে অনেক দায়িত্ব পালন করে। আমি অত্যান্ত খুশি হয়েছি আজকে আয়োজন দেখে। তোমাদের এই সংগঠনের জন্য শুভ কামনা করি যাতে আগামি দিনগুলোতে ভালো কিছু করতে পারো।গোসাইরহাট উপজেলার আওয়ামীলীগের সহ-সভাপতি বাচ্চু মোল্লা বলেন এই সংগঠনটি থেকে আমরা এতো কিছু আশা করতে পারিনি। তার হতদরিদ্র ৫০টি পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দিলো এতো আমি অনেক আনন্দিত। আমার গর্ভ হচ্ছে আজ আমার গ্রামের ছেলেদের কিছু করে দেখাতে পেরেছে আমাকে ও আমার গ্রামের মানুষকে। গোসাইরহাট উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ নাসির উদ্দিন বলেন মন খুলে আজ বলতে হয় প্রতিটি গ্রামে যদি এমন একটি সংগঠন গঠন করা হতো তাহলে দেশের উন্নয়ন হতো। তবে আরো শুনে খুশি হলাম যে এই সংগঠনটি কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। সংগঠনের নিজ বরাদ্দ দিয়ে হত-দরিদ্র পরিবারের সেবা করে আসছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD