রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১১ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কোম্পানীগঞ্জে আ.লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ৭

কোম্পানীগঞ্জে আ.লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ৭

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আ’লীগের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ৭জন আহত হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যার দিকে উপজেলার চরএলাহী ঘাট সংলগ্ন সিরাজ মেম্বারের দোকানের সামনে কাদের মির্জা অনুসারী ও উপজেলা আ’লীগ অনুসারীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে উপজেলা আ’লীগ অনুসারী রাজু (৩৫),সাহেদ (৩২),আবদুর রহীম (২৫) আহত হয়। তারা বর্তমানে নোয়াখালী সদরের উডল্যান্ড প্রাইভেট হাসপাতালে ভর্তি রয়েছে। অপরদিকে কাদের মির্জা অনুসারী কামাল (৪৫),রুবেল (২৫) পিটন (২২) সবুজ (৪০) আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৪টার দিকে কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো.ছায়েদ একটি অস্ত্র মামলার তদন্তে চরএলাহী ঘাটে যায়। ওই সময় উপজেলা আ’লীগ অনুসারী স্থানীয় চেয়ারম্যান আবদুর রাজ্জাকের ভাই খোকনের সাথে কাদের মির্জা অনুসারী কামালের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাকবিতন্ডা বেধে যায়। পরে পুলিশের উপস্থিতিতে দুই জনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ চলে এলে বাকবিতন্ডার জেরে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে ৭জন আহত হয়।

উপজেলা আ’লীগ অনুসারী স্থানীয় চেয়ারম্যান আবদুর রাজ্জাক চেয়ারম্যান বলেন, কাদের মির্জার অনুসারী হেলাল মেম্বার, বাহার, আনোয়ার, রাজ্জাকের নেতৃত্বে অসহায় তিনটি ছেলেকে একা পেয়ে বেধড়ক পিটিয়ে হা-পা ভেঙ্গে দেওয়া হয়েছে। তবে আমরা চরএলাহীতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কোন সংঘর্ষে জড়ায়নি।

কাদের মির্জার অনুসারী হেলাল হোসেন মেম্বার বলেন,রাজ্জাক চেয়ারম্যানের ভাই খোকনের নেতৃত্বে তাদের ৪ অনুসারীকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। এ সময় ফাঁকা গুলি ছোড়ার আওয়াজ পেয়ে আমরা কয়েকজন অনুসারীকে নিয়ে সংঘর্ষ এড়াতে বাড়িতে চলে যাই।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার জানান, দুই গ্রুপের সংঘর্ষে ছয়জন আহত হওয়ার খবর পেয়েছি। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন পক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD