শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কোম্পানীগঞ্জে ঢিলেঢালা লকডাউনের ভিডিও ধারণে ম্যাজিষ্ট্রেটের বাধা

কোম্পানীগঞ্জে ঢিলেঢালা লকডাউনের ভিডিও ধারণে ম্যাজিষ্ট্রেটের বাধা

‌নোয়াখালী প্রতি‌নি‌ধিঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চলছে ঢিলেঢালা লকডাউন। সর্বত্র বিরাজ করছে জনসমাগম। নেই স্বাস্থ্যবিধি মানার কোন বালাই। সিএনজি সহ বিভিন্ন পরিবহণে ব্যস্ত হয়ে পড়েছে উপজেলার মূল সড়ক।

বৃহস্পতিবার (৮জুলাই) দুপুর ১.২০ মিনিটের সময় ঢিলেঢালা লকডাউনের সংবাদ ও ছবি সংগ্রহ করে বসুরহাট বঙ্গবন্ধু চত্বরে (জিরোপয়েন্ট) অতিক্রমকালে দায়িত্বরত জেলা প্রশাসক কার্যালয়ের ফরম্স স্টেশনারী ও লাইব্রেরী শাখার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা দুই গণমাধ্যমকর্মী ডেকে পরিচয় জানতে চান। তারা পরিচয় দেয়ার পর পরিচয় পত্র দেখতে চান। তারা তা প্রদর্শন করেন। পরে তিনি তাদেরকে এক্সিকিউটিভ বানান লিখতে বলেন। গণমাধ্যমকর্মীরা সংবাদ প্রকাশের জন্য তাঁর নাম জিজ্ঞেস করলে তিনি না বলে সাথে থাকা একজন কর্মচারী কে নামটি বলতে বলেন। এ সময় সিএনজি চালিত অটোরিক্সা ও ব্যাটারী চালিত অটোরিক্সা চারপাশে দাঁড়িয়ে দেধারছে গা ঘেঁষাঘেঁষি করে যাত্রী উঠানামা করাচ্ছে। সেদিকে কোনো ভ্রুক্ষেপও নেই তাঁর। তাঁর উপস্থিতিতে মানুষের ভিড় ও গণপরিবহনে যাত্রী উঠানামা করার দৃশ্য ধারণ করতে চাইলে তিনি তাতেও বাধা দেন।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খানকে মোবাইলে বিষয়টি অবহিত করলে তিনি তা দেখবেন বলে আশ্বস্ত করেন।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা’র সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি জানান, গণমাধ্যমকর্মীরা বিষয়টি এভাবে নিবেন আমি তা ভাবিনি। তিনি বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করেছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD