শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
খুনি চক্র জাতির শ্রেষ্ঠ সন্তানকে হত্যা করে জাতির কপালে কালিমা লেপন করেছে – অ্যাডঃসুজিত অধিকারী

খুনি চক্র জাতির শ্রেষ্ঠ সন্তানকে হত্যা করে জাতির কপালে কালিমা লেপন করেছে – অ্যাডঃসুজিত অধিকারী

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
খুলনা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডঃসুজিত অধিকারী বলেছেন, স্বাধীনতা বিরোধী
দোসর সাম্রজ্যবাদী শক্তি,খুনি চক্র বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে বাঙ্গালি জাতির কপালে কালিমা লেপন করেছে। সুজিত অধিকারী আরো বলেন আমাদের যে শোক সেই শোককে শক্তিতে পরিনত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে রূপকল্প- ২০৪১ বাস্তবায়ন করতে হবে। জাতির পিতা সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন, তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা সেলক্ষে এগিয়ে-চলেছেন।জাতির পিতার লালিত স্বপ্ন বাস্তবায়নের প্রত্যায় নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।

২৭ আগষ্ট শনিবার সকাল ১১ টারদিকে লাউডোব ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামীলীগেরর সহযোগী সংগঠনের আয়োজনে জাতির পিতার ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে লাউডোব ইউনিয়ন পরিষদ মিলনায়তনে শোক সভায় প্রধান অতিথির বক্তৃিতায় অ্যাডঃসুজিত অধিকারী এ সব কথা বলেন।
আমাদের খুলনা বিভাগীয় প্রধান স্বপন কুমার রায় জানান –
লাউডোব ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তপন কান্তি রায়ের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নিহার মন্ডল ও ধুব্রশংকরের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হ্য় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত থেকে বক্তৃিতা করেন সাবেক সংসদ সদস্য ও খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য ননীগোপাল মন্ডল,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন জেলা আওয়ামী’লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক ,খায়রুল আলম ,মানিকউজামান আশোক ,অমীয় অধিকারী,ট্রাষ্ট্রি নান্টু রায়,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও দাকোপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়,চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস,উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সরোজিত কুমার রায়,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও লাউডোব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ যুবরাজ,উপজেলা আওয়ামীলীগের প্রচার প্রকাশনা সম্পাদক ও বাজুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানস মুকুল রায়,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কৈলাশগঞ্জ ইউপি চেয়ারম্যান মিহির মন্ডল,দেবব্রত বিশ্বাস, সাগর চন্দ্র বাছাড়,নারায়ন রায়,যুবলীগ নেতা তুষার দাস,রকি বাড়েই,তন্ময় রায়,নিতাই জদ্দার,শীবাশীষ রায়,সুব্রত সরকার,দুর্গাপদ সরকার, প্রদিপ সরদার। অনুষ্ঠানের শেষে দুস্তদের মাঝে খাবার বিতরন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD