শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন
খুলনার দাকোপের মানুষের আস্হা ভাজন হয়ে উঠেছেন দাকোপ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃআননূর যায়েদ

খুলনার দাকোপের মানুষের আস্হা ভাজন হয়ে উঠেছেন দাকোপ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃআননূর যায়েদ

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান।।
দাকোপ থানা অফিসার ইনচার্জ মোঃ আননুর যায়েদ ইতি মধ্যে দাকোপের মানুষের আস্হাভাজন হয়ে উঠেছেন।তার আন্তরিক প্রচেষ্টায় ভুলক্রমে বিকাশে সেন্ড মানির টাকা ও উন্নত টেকনোলজির মাধ্যমে নিখোজ ব্যাক্তিকে উদ্ধার এবং তিলডাঙ্গা গ্রামে শিব পুঁজাকে কেন্দ্র করে বিরোধ মিমাংসা করে উপজেলাবাসীর প্রশংসায় পঞ্চমুখ নব-যোগদানকৃত অফিসার ইনচার্জ জনাব মোঃ আননূর যায়েদ।
দাকোপ থানা সুত্রে জানা যায়,,খুলনা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুব হাসান এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) মোঃরাশেদ হাসানের তত্ত্বাবধানে দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ আননূর যায়েদ এর নেতৃত্বে গত ৫ ই এপ্রিল মঙ্গলবার দাকোপ থানার জিডি নং-৮২৩, তারিখ-২০/০২/২০২২ রুজু পূর্বক এসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলাম খুলনা জেলার সাইবার ক্রাইম শাখার সহযোগীতায় ভুলক্রমে বিকাশে পচিশ হাজার (২৫,০০০)- টাকা সেন্ড মানি হয়ে যাওয়া টাকা উদ্ধার করে মোঃ পান্না হাওলাদার, পিতা-মোঃ আঃ সোবহান হাওলাদার, সাং-লাউডোব এর হাতে তুলে দেন।

গত ইং ২৭/০২/২০২২ তারিখ ঈশা বিশ্বাস (১৮) পিতা-সুভংকর বিশ্বাস, সাং-খলিশা, থানা-দাকোপ, জেলা-খুলনা নিখোজ হয়। এই সংক্রান্তে দাকোপ থানার জিডি নং-৭১, তাং-০২/০৩/২০২২ তারিখ রুজু পূর্বক জিডির তদন্তভার এসআই (নিঃ) মল্লিক আব্দুল হালিমের উপর অর্পন করা হয়। উক্ত এসআই টেকনোলজির মাধ্যমে ভিকটিমের অবস্থান সনাক্ত পূর্বক ঢাকা জেলাধীন সাভার থানা এলাকা থেকে উদ্ধার পূর্বক গত ৫ ই এপ্রিল অফিসার ইনচার্জ দাকোপ থানা, খুলনা ভিকটিমের পিতা মাতার উপস্থিতিতে ভিকটিমকে জিম্মায় প্রদান করেন।

দাকোপ থানাধীন তিলডাঙ্গা গ্রামে শিব পুঁজাকে কেন্দ্র করে স্থানীয় নিশিত মেম্বর ও কমলেশ চন্দ্র বাছাড় দ্বয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। উক্ত বিরোধের জের ধরে মারপিটের হওয়ার প্রাককালে দক্ষিণ কামিনীবাসিয়া পুলিশ ক্যাম্পে, দাকোপ, খুলনা পুলিশের সহায়তায় প্রাথমিক ভাবে মিমাংসা করা হয়। পরবর্তিতে অফিসার ইনচার্জ দাকোপ থানা, খুলনা উক্ত নিশিত মেম্বর ও কমলেশ চন্দ্র বাছাড় দের দাকোপ উপজেলা পুঁজা কমিটির সভাপতি জনাব অসিত বিশ্বাস ও উপজেলা পরিষদের সদস্য জনাব জয়ন্তী রানী দ্বয়ের মাধ্যমে থানায় এনে উক্ত বিরোধ মিমাংসা পূর্বক তাদের মধ্যে মিলমিশ করে দেন।.

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD