শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ
খুলনার দাকোপে কোভিড ১৯ টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন

খুলনার দাকোপে কোভিড ১৯ টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
সারা দেশের সাথে দাকোপ উপজেেলায় করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া শুরু হয়েছে। আজ
রবিবার সকালে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু করা হয়। হাসপাতালের প্রশিক্ষন প্রাপ্ত স্বাস্থ্য কর্মিদের মাধ্যমে রবিবার সকাল ১০ করোনা প্রতিরোধক টিকা দেওয়া হয়।এ সময় উপস্হিত ছিলেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মর্তুজা খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার, দাকোপ থানা পুলিশের ওসি (তদন্ত) স্বপন কুমার, উপজেলা স্বাস্থ্য ও প,প কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক নিজামীসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, প্রথম পর্যায়ে দাকোপে সাড়ে ৫ হাজার মানুষকে টিকা দেওয়া হবে। ৫৫ বছরের উপরে যাদের বয়স এবং সম্মুখ সারীর করোনা যোদ্ধারা প্রথম পর্যায়ে রেজিষ্ট্রেশনের মাধ্যমে এই টিকা গ্রহনের সুযোগ পাবে। গতকাল পর্যন্ত দাকোপে ৬০০ জন টিকার জন্য রেজিষ্ট্রেশন করেছে। যার মধ্যে প্রথম দিন ২৬০ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক।জাতীয় পরিচয় পত্র এবং মোবাইল নাম্বারসহ অনলাইন অথবা সরাসরি উপস্থিত হয়ে রেজিষ্ট্রেশন করা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD