শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
খুলনার দাকোপে দুস্থদের মাঝে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ।

খুলনার দাকোপে দুস্থদের মাঝে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ।

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
বাংলাদেশ সেনাবাহিনী ৫৫ পদাতিক ডিভিশনের নিজস্ব উদ্যোগে খুলনা জেলার দাকোপে করোনায় কর্মহীন, অসহায়, দুস্থ ও শ্রমজীবী ২শত ৫০ পরিবারের মাঝে খাদ্যসহায়তা বিতরণ করেছেন। বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে চালনা পৌরসভার কর্মহীন ২শত ৫০ পরিবারের মধ্যে খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর লেফট্যানেন্ট মোঃ মুরসালিন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ জামাল প্রমুখ।
খাদ্যসহায়তার মধ্যে ছিলো জনপ্রতি পাঁচ কেজি চাল, দুই কেজি মুসরির ডাল, তিন কেজি আলু, দুই লিটার তৈল, এক কেজি লবণ ও দুই কেজি চিনি। বাংলাদেশ সেনাবাহিনী করোনা মহামারীর এই ক্রান্তিকালে সরকারি নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় অসামরিক প্রশাসনকে সহায়তা দিয়ে যাচ্ছে। পাশাপাশি সেনাবাহিনীর নিজস্ব তহবিল থেকে অর্থ সংকুলান করে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাবার, পানীয়, জরুরি চিকিৎসাসেবা ও বিশুদ্ধ পানি সরবরাহসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানাগেছে। অপরদিকে একই স্থানে দুপুর ১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে চালনা পৌরসভার কর্মহীন বিভিন্ন শ্রমজীবি ১শত ৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী মানবিক সহায়তায় প্রধান অতিথি হিসাবে বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD