শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
খুলনার নবনির্বাচিত ৩৩ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে

খুলনার নবনির্বাচিত ৩৩ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
খুলনা জেলার কয়রা, বটিয়াঘাটা, দাকোপ, পাইকগাছা ও দিঘলিয়া উপজেলার নবনির্বাচিত ৩৩ ইউপি চেয়ারম্যানের শপথ আজ ২৭ অক্টোবর বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ে শপথ বাক্য পাঠ করান খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার। এ সময় আরোও উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ হারুনুর রশিদ। উপস্থিত ছিলেন কয়রা পাইকগাছা খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু সহ শপথ অনুষ্ঠানে আসা সকল ইউপি চেয়ারম্যান বৃন্দ।
শপথ গ্রহণ করেছেন কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান, বাগালী ইউনিয়নে মোঃ আবদুস সামাদ গাজী, মহেশ্বরীপুর ইউনিয়নে শাহনেওয়াজ শিকারী, মহারাজপুর ইউনিয়নে মোঃ আবদুল্লাহ আল মাহমুদ, উত্তর বেদকাশী ইউনিয়নে মোঃ নুরুল ইসলাম সরদার এবং দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আছের আলী
দাকোপ উপজেলার পানখালী ইউনিয়নের চেয়ারম্যান সাব্বির আহমেদ, দাকোপ ইউনিয়নে বিনয় কৃষ্ণ রায়, কৈলাশগঞ্জ ইউনিয়নে মিহির মন্ডল, সুতারখালী ইউনিয়নে মাসুম আলী ফকির, কামারখোলা ইউনিয়নে পঞ্চানন কুমার মন্ডল, তিলডাঙ্গা ইউনিয়নে জালাল উদ্দিন গাজী, বাজুয়া ইউনিয়নে মানস কুমার রায়, লাউডোব ইউনিয়নে শেখ যুবরাজ, বানিশান্তা ইউনিয়নের চেয়ারম্যান সুদেব কুমার রায়।
বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের চেয়ারম্যান আসলাম হালদার, বালিয়াডাঙ্গা ইউনিয়নে শেখ মোঃ আসাবুর রহমান, আমীরপুর ইউনিয়নের চেয়ারম্যান জি এম মিলন।
দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মফিজুল ইসলাম, বারাকপুর ইউনিয়নে গাজী জাকির হোসেন, দিঘলিয়া সদর ইউনিয়নে মোঃ হায়দার আলী মোড়ল, সেনহাটী ইউনিয়নে মোঃ জিয়া গাজী, আড়ংঘাটা ইউনিয়নে এস এম ফরিদ আকতার, যোগীপোল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাজ্জাদুর রহমান লিংকন।
পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবদুল মান্নান গাজী, রাড়ুলী ইউনিয়নে আবুল কালাম আজাদ, গড়ইখালী ইউনিয়নে আবদুস সালাম, গদাইপুর ইউনিয়নে শেখ জিয়াদুল ইসলাম জিয়া, চাঁদখালী ইউনিয়নে শাহজাদা মোঃ আবু ইলিয়াস, দেলুটি ইউনিয়নে রিপন কুমার মন্ডল, লতা ইউনিয়নে কাজল কান্তি বিশ্বাস, লস্কর ইউনিয়নে কে এম আরিফুজ্জামান, কপিলমুনি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়াদ্দার।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD