শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
খুলনার রুপসার ক্ষতিগ্রস্ত মন্দির ঘর-বাড়িপরিদর্শন করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ ফরিদুল হক খান এমপি।

খুলনার রুপসার ক্ষতিগ্রস্ত মন্দির ঘর-বাড়িপরিদর্শন করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ ফরিদুল হক খান এমপি।

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
আজ খুলনা’র রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী গ্রামে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ি, দোকান এবং ক্ষতিগ্রস্তদের উপাসনালয় পরিদর্শন করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ ফরিদুল হক খান এমপি। পরিদর্শন শেষে তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ করেন এবং উপজেলা প্রশাসন, রূপসা’র আয়োজনে ক্ষতিগ্রস্তদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন।

এদিকে খুলনা জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দের সাথে আন্তঃধর্মীয় সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী। এ দু’টি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা জনাব মোঃ মনিরুজ্জামান তালুকদার। আরো উপস্থিত ছিলেন খুলনা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব নারায়ণ চন্দ্র চন্দ, দিনাজপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব মনোরঞ্জন শীল গোপাল, খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদী, খুলনা-৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আক্তারুজ্জামান, পুলিশ সুপার, খুলনা জনাব মোহাম্মদ মাহবুব হাসান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অন্যান্য নেতৃবৃন্দ, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান জনাব শেখ হারুনুর রশীদ, খুলনা জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতৃত্ববৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD