বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
খুলনায় নুতন বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী

খুলনায় নুতন বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান।।

খুলনায নুতন বিভাগীয় কমিশনার হিসাবে নিয়োগ পেলেন মোঃ জিল্লুর রহমান চৌধুুরী মঙ্গলবার ২১ জুন
প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে ১৯ মে খুলনার বিভাগীয় কমিশনার মোঃইসমাইল হোসেন কে পদন্নতি দিয়ে খাদ্যমন্ত্র
ণালয়ের সচিব করা হয়।

খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী সুনামগঞ্জ সদর এ জন্ম গ্রহন করেন,তার পিতার নাম দিলশাদ মিয়া চৌধুরী,মাতার নাম বেগম হাজেরা চৌধুরী, বৈবাহিক অবস্হা বিবাহিত।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর।পরবর্তিতে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভাসিটি থেকে
ইন্টারন্যাশনাল এন্ড ডেভেলপমেন্ট ইকোনমিকস বিষয়ে এমএস ডিগ্রী অর্জন করেন। তিনি ১৩ তম ব্যাচ বি,সি,এস ক্যাডার।
চাকরি জীবনের শুরুতে লাল মনির হাট জেলা প্রশাসকের কর্যালয়ে সহকারী কমিশনার হিসাবে ও নীলফামারি জেলার জলঢাকা উপজেলায় সহকারী কমিশনার (ভুমি) হিসাবে কর্মরত ছিলেন।
সিলেট জেলার জৈন্তাপুর ও ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় নির্বাহী অফিসার হিসাবে কর্মরত ছিলেন।
তিনি অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে ঢাকা জেলায় দায়িত্ব পালন করেন।জেলাপ্রশাসক হিসাবে লক্ষীপুর ও চট্রগ্রাম জেলায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
তিনি উপসচিব হিসাবে হিসাবে স্বাস্হ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।যুগ্মসচিব হিসাবে তিনি খনিজ সম্পদ মন্ত্রণালয়,স্বাস্হ্য সেবা বিভাগ এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।সর্বশেষ তিনি মন্ত্রিপরিষদ বিভাগে অতিরিক্ত সচিব হিসাবে কর্মরত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD