বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
খুলনায় রমজানে নিত্য পণ্যের মুল্য সহনীয় পর্যায়ে রাখতে টিসিবির পণ্য সামগ্রী নায্যমুল্যে বিক্রয় করা হবে

খুলনায় রমজানে নিত্য পণ্যের মুল্য সহনীয় পর্যায়ে রাখতে টিসিবির পণ্য সামগ্রী নায্যমুল্যে বিক্রয় করা হবে

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
.মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক প্রাক-রমজান এবং পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সমগ্র বাংলাদেশে এক কোটি সীমিত আয়ের মানুষের মধ্যে টিসিবি’র পণ্য সামগ্রী ন্যায্যমূল্যে বিক্রয় করা হবে। এ কার্যক্রমের অংশ হিসেবে খুলনা সিটি কর্পোরেশনসহ খুলনা জেলার ০৯(নয়)-টি উপজেলায় একশত পাঁচ(১০৫) জন ডিলারের মাধ্যমে সর্বমোট ১৯১৭১৬ জন উপকারভোগীর নিকট ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রয় করা হচ্ছে। ইতোমধ্যে প্রত্যেক উপকারভোগীর জন্য ফ্যামিলি কার্ড প্রস্তুত করা হয়েছে এবং উক্ত পণ্য বিক্রয় কার্যক্রম ২(দুই) পর্যায়ে বাস্তবায়িত হচ্ছে। প্রথম পর্যায়ে ২০/০৩/২০২২ হতে ৩১/০৩/২০২২ পর্যন্ত প্রত্যেক উপকারভোগীর নিকট ২(দুই)কেজি ডাল, ২(দুই) কেজি চাল এবং ২(দুই) লিটার তেল বিক্রয় করা হয়েছে। অনুরুপভাবে দ্বিতীয় পর্যায়ে আজ ০৭/০৪/২০২২ হতে ২০/০৪/২০২২ পর্যন্ত প্রত্যেক উপকারভোগীর নিকট ২(দুই)কেজি ডাল, ২ (দুই) কেজি চাল, ২(দুই) লিটার তেল এবং ২(দুই) কেজি ছোলাসহ বিক্রয় করা হবে। পণ্যসমূহের মূল্য নিম্নরুপঃ চিনি প্রতিকেজি ৫৫ টাকা,ডাল প্রতিকেজা ৬৫ টাকা,সয়াবিন তেল ১১০ টাকা লিটার,ছোলা ৫০ টাকা কেজি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD