শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
গৃহহীনদের ঘর দিতে সাড়ে ৫ হাজার একর জমি উদ্ধার

গৃহহীনদের ঘর দিতে সাড়ে ৫ হাজার একর জমি উদ্ধার

. স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
গৃহহীনরা খুঁজে পাবেন একটুকরো ঠিকানা। সেই স্বপ্ন পূরণেই দেশজুড়ে উদ্ধার হয়েছে সাড়ে ৫ হাজার একরের বেশি সরকারি খাস জমি। যার বাজার মূল্য প্রায় তিন হাজার কোটি টাকা। ঢাকা জেলার সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ী আশ্রয়ণ প্রকল্প। ভূমিহীন ৬৪ পরিবারের আশ্রয় আর আগামীর স্বপ্ন গড়ে উঠেছে যে ১ একর ২০ শতাংশ জমিতে, তা দখলে ছিলে বিএনপি নেতা মোসাদ্দেক আলি ফালুর মালিকানাধীন একটি সিরামিক কারখানার।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, শিমুলিয়া ইউনিয়নটি যে এসিল্যান্ড অফিসের আওতায় আশুলিয়ার রাজস্ব সার্কেলের, আমরা সেখানে কথা বলি যে তাদের যে খাস জমির লিস্ট আছে সেখান থেকে সবচেয়ে ভালো জায়গা এটা আমরা করতে পারব। সেই সূত্রে সংশ্লিষ্টরা যাচাই-বাছাই করেছেন এবং প্রাথমিক ভাবে এই জায়গাটির খোঁজ পান।

তিনি বলেন, আমি দায়িত্বে এসে দেখলাম এই জায়গাটি ঢাকা সাংহাই সিরামিকের দখলে। এরপর আমাদের সম্মিলিত প্রচেষ্টায় এখানে আশ্রয়ণের ঘরগুলো তৈরির কাজ শুরু করি। এদিকে ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজার ইউনিয়নের মাজদিয়া বাঁওড়ের পাশের জমিতে চলছে আশ্রয়ণ প্রকল্প-২ এর তৃতীয় পর্যায়ের কাজ। যেখানে ঠাঁই হবে বেদে সম্প্রদায়ের ৫৯টি পরিবারের। এ কাজের ২ একর জমি অবৈধ দখলমুক্ত করেছে সরকার।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন বলেন, মুজিববর্ষে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি একটি পরিবারও গৃহহীন থাকবে না। সেই প্রতিশ্রুতি অনুযায়ী কালিগঞ্জ উপজেলা প্রশাসন বেদে সম্প্রদায়ের ৫৯টি পরিবারকে চিহ্নিত করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেছে। তিনি বলেন, এই জায়গাটি ইতোপূর্বে দখলদারদের কবলে ছিল। এটা আমরা উদ্ধার করেছি যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, দেশের ছয়টি বিভাগ থেকে অবৈধ দখলমুক্ত জমির পরিমাণ সাড়ে ৫ হাজার একরেরও বেশি। যার বর্তমান বাজার মূল্য ২ হাজার ৯৬৭ কোটি টাকারও বেশি। এসব জমিতে সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমিহীনদের জন্য ঘর তৈরি করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেন, জমি উদ্ধারের ভয়াবহ চ্যালেঞ্জ ছিল। কোনও বিত্তশালী জমি ছাড়ছিলেন না। অনেকে আদালতে ডিসি ও ইউএনও’র বিরুদ্ধে মামলা করেছেন। আমাদের এসিল্যান্ড এবং ইউএনওরা করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে জনপ্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে জমিগুলো উদ্ধার করেছেন। আশ্রয়ণ প্রকল্প-২ এর তৃতীয় পর্যায়ে নির্মিত হচ্ছে ৬৫ হাজারেরও বেশি ঘর।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD