বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
গ্রাম্য ধাত্রীর অব‌্যাবস্থাপনায় সন্তান প্রসাব করা‌তে গিয়ে প্রাণ গেলো সালমার

গ্রাম্য ধাত্রীর অব‌্যাবস্থাপনায় সন্তান প্রসাব করা‌তে গিয়ে প্রাণ গেলো সালমার

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

গ্রাম্য ধাত্রীর হাতে সন্তান প্রসাব করা‌তে গিয়ে প্রাণ গেলো ঝালকা‌ঠি জেলার নলছিটি উপজেলার কুলকাঠী ইউনিয়নের পঞ্চগ্রামের সালমা বেগমের।
জানা গেছে, পঞ্চগ্রামের বশির মৃধার স্ত্রী
সালমা বেগম’র প্রসব বেদনা উঠলে দুই গ্রাম্য ধাত্রী ২৩ মার্চ বুধবার বিকাল ৪টার দিকে বাড়িতে বসেই সন্তান টেনে হিচরে বের করে। সন্তান প্রসবের পর থেকেই রক্ত ক্ষরণ শুরু হয় সালমার। বিকাল গড়িয়ে রাত হলেও সালমাকে কেউ হাসপাতা‌লে নিয়ে আসেনি। পরে বশিরের ভাই ও সালমার বোন এসে রাত সাড়ে ৮টার দিকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। সন্তান জন্ম গ্রহণ করার সারে ৪ ঘন্টা পর সন্তানের নাভী কাটেন হসপিটালের সেবিকারা। ধাত্রী সন্তান জন্ম গ্রহণ করার পরেও নাভী বিচ্ছিন্ন না করায় বাচ্চাটিও ঝুঁকির মধ্যে ছিলো বলে জানান উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শংকর হাওলাদার। উপস্থিত লোকজন বলেন পরিবারের অবহেলার কারণেই প্রাণ গেছে সালমার। সন্তান জন্ম গ্রহণ করার পর সাড়ে ৪ ঘন্টা অ‌তিবা‌হিত হলেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে মাত্র বিশ মিনিট দুরের পঞ্চগ্রাম থেকে কেউ সালমাকে হসপিটালে নিয়ে আসেনি। তারা এই ধরনের গ্রাম্য ধাত্রীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানান উপস্থিত লোকজন।

মৃত সালমা উপজেলার কুশঙ্গল ইউনিয়নের মুখিয়া গ্রামের মুজাহার ফকিরের মেয়ে। এবারের কন্যা সন্তানটি সহ দশ বছর বিবাহিত জীবনে সালমার দুই মেয়ে ও দুই ছেলে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD