শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ঘরে ঘরে ঈদ উপহার পৌঁছে দিল নলছিটি পরিবার

ঘরে ঘরে ঈদ উপহার পৌঁছে দিল নলছিটি পরিবার

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

যারা আমাকে ঈদে খাওয়ার জন্য সেমাই, চিনি, ছোলা, নুডুস, ট্যাংক দিয়েছেন আল্লাহ আপনাদের অনেক দিন বাঁচিয়ে রাখুক। এই করোনায় আমাদের খবর কেউ রাখেনি।আপনাদের উপহার পেয়ে সন্তানদের সঙ্গে নিয়ে একবেলা ভালো খেতে পারবো। ফেইসবুক গ্রুপ নলছিটি পরিবারের উদ্যোগে সোমবার (১০ মে) সকালো নলছিটি পরিবারের ঈদ সামগ্রী পেয়ে বিধবা রাশিদা বেগম এসব কথা বলেন।

পৌর এলাকার বৈচন্ডী গ্রামের দিনমজুর হানিফ আকন। স্ত্রী, ৩ সন্তান নিয়েই তার পরিবার। এই পাঁচ সদস্যের সংসারও চলছে কোনোমতে চেয়েচিন্তে। নলছিটি পরিবারের ঈদ উপহার সামগ্রী পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন তিনি।

উপজেলার সেওতা গ্রামের বিধবা সালেহা বেগম। ছেলে-মেয়েসহ চার সদস্যের সংসার। কিন্তু খোজ রাখেনা কেউই।তাই খেয়ে না খেয়ে দিনপাত করে।মাঝেমধ্যে অন্যের বাড়িতে কাজ করে যা পান, তা দিয়েই চলছে সংসার। অভাবের এই সময়ে নলছিটি পরিবারের উপহার পেয়ে বেজায় খুশি

নলছিটি পরিবার সদস্যরা তাকে ঈদ উপহার দিলে তিনি বলছিলেন, ‘ঘরে তেমন খাবার নেই। তাই ঈদের কথা মাথা থেকে বাদ দিয়ে দিয়েছিলাম। কিন্তু নলছিটি পরিবার এর ঈদ উপহার আমার ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে দিয়েছে। কী ভালো লাগছে! নলছিটি পরিবার যেন বছরের পর বছর এভাবে মানুষরে দান করতে পারে, আল্লাহ হেগো হেই তওফিক দেউক। দোয়া করি, তাদের ঘরেও আল্লাহ যেন সারা বছর ঈদের আনন্দ দিয়ে রাখে।
হানিফ আকন আর সালেহা ও রাশিদা বেগমের মতো নলছিটি উপজেলার প্রতিবন্ধী ব্যক্তি, বিধবা, ভিক্ষুক, রিকশাচালক, দিনমজুর, গৃহকর্মী, হকারসহ দুইশতাধিক অসহায় মানুষ শনিবার সকালে ফেসবুক গ্রুপ নলছিটি পরিবারের দেওয়া ঈদ উপহার সামগ্রী পেয়েছেন।

উপহারসামগ্রী পেয়ে ভিক্ষুক ফাতেমা বেগম বলেন, ‘ করোনার ল্যাইগা মানুষের কাজকাম তেমন নাই। তাই ভিক্ষাও আগের মত দেয়না।পোলা-মাইয়া নিয়া কোনো রকম ডাল-ভাত খাইয়া সংসার চলতেছে। আপনাগো দেওয়া খাবার পাইয়া মনে হইতাছে এবারের ঈদটা ভালোই কাটব।

এই সহায়তা পেয়ে তারা সবাই যেমন খুশি, তেমনি নলছিটি পরিবারের সবাইকে প্রাণভরে দোয়া করেছেন।

নলছিটি পরিবার মডারেটর হাসান আরেফিন বলেন, ‘আর্তমানবতার সেবায় নলছিটি পরিবার গ্রুপ সব সময় এগিয়ে। গত বছর করোনা শুরুর সময় সবার আগে নলছিটি পরিবার গ্রুপ এগিয়ে এসে অসহায়দের ঈদ উপহার দিয়েছে।শীতের সময় মানবতার দেয়াল নির্মাণের উদ্যোগ নিয়েছে। এছাড়া বৃক্ষরোপন, চিকিৎসা সেবায় ডিসকাউন্টট কার্ড সরবারহ, বেকারদের কর্মস্থানের সুযোগসৃষ্টিসহ জনকল্যানমুলক নানা কর্মসুচি বাস্তবায়ন করছে।

আজ আবার ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে নলছিটির জনগণের জন্য। এজন্য পরিবারের সদস্য ও নগদ অর্থদিয়ে সহায়তাকারী সদস্যদের অনেক অনেক ধন্যবাদ। নলছিটি পরিবারে দানকারীদের মতো যদি সমাজের উচ্চবিত্তরা এগিয়ে আসত, তবে আমাদের দেশে অভাব বলে কিছু থাকত না।

অপর মডারেটর ফয়সাল আব্দুল্লাহ বলেন, ‘নলছিটি পরিবার বারবার আমাদের উপজেলার জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। অভাবী লোকগুলোর মুখে হাসি ফুটিয়ে চলেছে। আজ ঈদ উপহারে যেসব দিয়েছে, এ রকম খাদ্যসামগ্রী অভাবী এই মানুষগুলো অনেক দিন খায়নি। ঈদটা তাদের ভালোই যাবে। ধন্যবাদ নলছিটি পরিবার গ্রুপকে।

এ আয়োজনে সার্বিক সহযোগিতা করেন গ্রুপ এডমিন মেহেদি হাসান, মডারেটর হাসান আরেফিন,তুহিন মিত্র, ফয়সাল আব্দুল্লাহ, হাসান আবেদুর রেজা সুজন প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD