বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
চবিতে বাঁশখালীয়ানদের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত

চবিতে বাঁশখালীয়ানদের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত

আয়েশা সিদ্দিকা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাঁশখালী স্টুডেন্টস এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রামের পাচঁলাইশের জামান হোটেলে শুক্রবার এ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের বর্তমান সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল রিয়াদ ও সহ-সভাপতি নেজাম উদ্দিন, আফিফার যৌথ সঞ্চালনায় এবং বর্তমান সভাপতি সৈয়দ ইমনের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক পূর্বদেশের পত্রিকার সম্পাদক মুজিবুর রহমান সি.আই. পি। এছাড়াও প্রধান বক্তা ছিলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ-দৌল্লা। আমন্ত্রিত অতিথি ছিলেন বাঁশখালী উপজেলার ভাইস চেয়ারম্যান ইমরান চৌধুরী। এডভোকেট কফিল উদ্দিন চৌধুরী, জিয়া উদ্দিন আহমেদ, মুহাম্মদ দিদারুল আলম, এড. মুহাম্মদ দিদারে আলম, কামাল হোসেন, আ.ন.ম. সরওয়ার, তানিম হাসান চৌধুরী, সানজিদা শারমিন রিমা, সংগঠনের সাবেক সভাপতি রিয়াজুল আলম হোছাইনী ও সাবেক সাধারণ সম্পাদক শওকত আলী।

ইফতার ও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন স্টুডেন্টস এসোসিয়েশন সংগঠনের সদস্য, আয়েশা সিদ্দিকা, রমিজ, সুজায়েনা, মারওয়ান, আফিফা, এনামুল মনির, রাখায়েত, ইমতিয়াজ, আসিফ, মিরাজ, শামিমা, বোরহানুলসহ সংগঠনের প্রায় শতাধিক সদস্য। অনুষ্ঠানের প্রধান বক্তা, অতিথি ও নিমন্ত্রিত অতিথিরা সংগঠনের ইফতার ও আলোচনা সভার প্রশংসা করেন।

সংগঠনের নেতৃবৃন্দ বাঁশখালীর সামাজিক ও শিক্ষার্থীদের উন্নয়ন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের যেকোন প্রয়োজনে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD