বুধবার, ২৯ Jul ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ
চলে গেলন সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্র

চলে গেলন সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্র

নিউজ ডেস্ক।।

শনিবার রাত ১২টার দিকে দক্ষিণ কলকাতার চেতলার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্র। বেশ কয়েক মাস ধরেই বার্ধ্যকজনিত রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

১৯৩৮ সালে দক্ষিণ ২৪ পরগণার মজিলপুরে জন্মগ্রহণ করেন নির্মলা।

পণ্ডিত মোহিনীমোহন মিশ্র ও ভবানী দেবীর কন্যা নির্মলা। বাবার চাকরির কারণেই তিনি তার পরিবার নিয়ে কলকাতার চেতলায় চলে আসেন। স্বর্ণযুগের অন্যতম জনপ্রিয় শিল্পী নির্মলা।

‘ও তোতা পাখি রে’, ‘এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না’ তার জনপ্রিয়তম গানগুলির মধ্যে অন্যতম। বাংলা আধুনিক গানের ইতিহাসে তিনি সত্যিই এক চিরস্থায়ী নাম।

বাংলা সিনেমার জন্য প্লে-ব্যাকও গেয়েছেন তিনি, জনপ্রিয় হয়েছে সে গান। ১৯৭৬ সালে উত্তর কুমারের সঙ্গে নব-রূপে তৈরি মহালয়ার প্রভাতী অনুষ্ঠানেও তিনি অংশ নিয়েছিলেন বলে শোনা যায়। নির্মলার স্বামী প্রদীপ দাশগুপ্তও ছিলেন একজন শিল্পী ও গীতিকার।

গত ডিসেম্বর মাসেও চিকিৎসার জন্য নার্সিং হোমে ভর্তি করতে হয়েছিল শিল্পীকে। শনিবার রাতে বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে শিল্পীর মৃত্যু হয় বলে জানিয়েছেন তার চিকিৎসক।

রাতে তাঁর মরদেহ সার্দান অ্যাভিনিউতে একটি নার্সিং হোমে থাকবে। রবিবার সকাল ১০টার দিকে মরদেহ রবীন্দ্রসদনে নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD