বুধবার, ১৩ মে ২০২৬, ১১:০১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেনের মৃতবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেনের মৃতবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

সাবরীন জেরীন:
চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেনের ১৫তম মৃতবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করা হয়। আমেরিকান প্রবাসী কাজী আশিকুর রহমান অপুর আয়োজনে মাদারীপুরে হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরী মিলনায়তনে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় তার নামে গঠিত কাজী আনোয়ার হোসেন সমাজ কল্যাণ সংস্থা’র উদ্যোগে দুস্থ ও অসহায় মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিন, বিশেষ অতিথি ছিলেন দৈনিক ইত্তেফাকের মাদারীপুর জেলা প্রতিনিধি ও জেলা প্রেসক্লাবের সভাপতি মো. শাহজাহান খান, সাংবাদিক কল্যাণ সমিতি, মাদারীপুর-এর সভাপতি গোলাম মাওলা আকন্দ, মৈত্রী মিডিয়া সেন্টার. মাদারীপুর-এর সভাপতি মাহাবুবুর রহমান বাদল, সভাপতিত্ব করেন রুপালী ব্যাংক ফরিদপুর শাখার ডিজিএম মো. সাইফুল ইসলাম, সঞ্চালনায় ছিলেন মাদারীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর রাজিব মাহামুদ কাওসার প্রমূখ।
চিত্রশিল্পী আনোয়ার হোসেন মাদারীপুর জেলা কাজী পরিবারে ১৯৪১ সালের ১৪ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কাজী আবুল হোসেন এবং মাতার নাম আহিদুন্নেসা। ২০১৬ সালে শিল্পকলায় (চিত্রকলা) মাদারীপুরের চিত্রশিল্পী তিনি মরণোত্তর একুশে পদক লাভ করেন। স্বাধীনতার পর ভারতের প্রায়াত তৎকালীণ প্রধানমন্ত্রী ইন্দিরা গার্ন্ধী বাংলাদেশ সফরে এলে বঙ্গবন্ধু শিল্পীর হাতে আঁকা একটি ছবি উপহার দেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই শিল্পীকে আদর করে নৌকা আনোয়ার বলে ডাকতেন।
একুশে পদক প্রাপ্ত (মরণোত্তর) চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেনের পঞ্চদশ মৃত্যুবার্ষিকী আজ। ২০০৭ সালের ৮ ফেব্রুয়ারী হৃদরোগে আক্রান্ত হয়ে রংতুলি হাতে নিয়েই তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, ভক্ত অনুরাগীদের রেখে পরপারে চলে যান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD