বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
চুয়াডাঙ্গার দর্শনার বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী আর নেই

চুয়াডাঙ্গার দর্শনার বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী আর নেই

বিশেষ প্রতিনিধিঃ বীর মুক্তিযোদ্ধা চুয়াডাঙ্গার দর্শনা থানা পাড়ার আশরাফ আলী আজ বেলা ১২ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা রত অবস্থায় বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ঢাকা মেডিকেল থেকে ছাড়পত্র পাওয়ার পর মোহাম্মদপুর আল মারকাজুল থেকে শেষ গোসলের পর তাঁর জন্মস্থান দর্শনাতে পাঠানোর ব্যবস্থা চলছে।তিনি ছিলেন থানাবড়ি নিবাসী মাওলানা আবুল হোসেনের ছোট ছেলে। ব্যক্তিগত জীবনে ছিলেন চিরকুমার। তিনি ছাত্রজীবন থেকেই ছিলেন দেশ ও জাতির জন্য নিবেদিতপ্রাণ একজন যোদ্ধা। ছাত্রজীবনে ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। পরবর্তীতে ন্যাশনাল আওয়ামী পার্টি, ন্যাপের রাজনীতির সাথে ছিলেন। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির একজন সক্রিয় সদস্য কাজ করে গেছেন।
একাত্তরের মুক্তিযুদ্ধে তিনি ৮ নম্বর সেক্টরে f&f বাহিনীর একজন সক্রিয় সম্মুখ সারির যোদ্ধা ছিলেন।
তাঁর এই চিরবিদায় দেশ হারালো একজন সম্মুখ সারির যোদ্ধাকে আর আমরা হারালাম আমাদের প্রিয় চাচা জনাব আশরাফ আলীকে।
তাঁর এই শেষ বিদায়ে আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার কাছে এই প্রার্থনা করবেন যেন শেষ জীবনে তিনি সুখী হন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD