রবিবার, ২১ Jun ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
Mostbet Casino-da Qeydiyyatdan Keçmək: Addım-addım Təlimat কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন
ছাত্রলীগের মৌলবাদ বিরোধী মিছিল

ছাত্রলীগের মৌলবাদ বিরোধী মিছিল

সিয়াম মাহমুদ।

আজ ২৭ শে ফেব্রুয়ারী রাত ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় স্বোপার্জিত স্বাধীনতার পাদদেশ হতে মৌলবাদ জঙ্গিবাদ উগ্রসাম্প্রদয়িকতার বিরুদ্ধে জাতির বিবেককে জাগ্রত করার মহান ব্যক্তিত্ব প্রগতিশীল লেখক, কবি ও কথা সাহিত্যিক অধ্যাপক হুমায়ূন আজাদ স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এর “মৌলবাদ বিরোধী আলোর মিছিল” করেছে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।

২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে বইমেলা থেকে ফেরার পথে হুমায়ুন আজাদকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। পরদিন তাঁর ভাই মঞ্জুর কবির রমনা থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। বিদেশে উন্নত চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হওয়ার পর ওই বছরেরই ১২ আগস্ট জার্মানিতে মারা যান হুমায়ুন আজাদ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD