শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ছাত্রলীগ কর্মী আনজির হোসাইনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার বিতরণ।

ছাত্রলীগ কর্মী আনজির হোসাইনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার বিতরণ।

ক্যাম্পাস প্রতিবেদক: চলতি রমজান মাসে করোনা মহামারী পরিস্থিতিতে অসহায় দরিদ্র মানুষদের যেন ভোগান্তির শেষ নেই। তবে বরাবরের মতো এবারও মানুষদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

বাংলাদেশ ছাত্রলীগের স্বেচ্ছাসেবী কার্যক্রমের ধারাবাহিকতায় ঢাকা কলেজের মেধাবী ছাত্র ও ছাত্রলীগ কর্মী আনজির হোসাইন ব্যাক্তিগত উদ্যোগে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন।

উক্ত প্রসঙ্গে আনজির হোসাইন বলেন, “বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ভাইয়ের অনুপ্রেরণায় আমি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখার কার্যক্রম হাতে নিয়েছি। যতদিন লকডাউন চলমান থাকবে ততদিন পর্যন্ত আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

এছাড়া তার সাথে সর্বাত্মক সহযোগিতায় নিয়োজিত আছেন ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী হিমু, মোস্তাফিজ, মুন্না, তাসকিন, মাহফুজ, সিয়াম আলমগীর, আফজাল, আরিফসহ ঢাকা কলেজের বেশ কয়েকজন সাধারন শিক্ষার্থী।

প্রসঙ্গত, তিনি মাহে রমজানের ১ম দিন থেকে আজ ৯ম রমজান পর্যন্ত প্রতিদিন ঢাকা কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান করে অসহায় মানুষদের ইফতার ও মাস্ক বিতরণ কর্মসূচি পালন করে আসছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD