মোঃ গিয়াস উদ্দিন রুবেল (নোয়াখালী প্রতিনিধি):
মানবকল্যানের প্রয়াসে ও ছাত্র কল্যানের লক্ষ্যে একঝাঁক উদিয়মান তরুনদের প্রাণেন সংগঠন “ছাত্র কল্যাণ সংগঠন” কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গরিবদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
রবিবার (২ মে) বিকেলে কোম্পানীগঞ্জের বসুরহাটে ছাত্র কল্যাণ সংগঠণের উদ্যোগে, ঈদ সামগ্রী বিতরণ ও হক হোটেলের ২য় তলায় ইফতার মাহফিলের অায়োজন করা হয়। এতে প্রায় শতাধিক গরিবদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ছাত্র কল্যাণ সংগঠণের কেন্দ্রীয় ও কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ হাবিব খান রুবেল ভাইর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সংগঠণের কর্মিবৃন্দ। উক্ত অনুষ্ঠানে অারো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠণিক সম্পাদক নুরুল আফছার (বাবলু) ও ছাত্র কল্যাণ সংগঠণ কোম্পানীগঞ্জ উপজেলা শাখা কমিটির সভাপতি মোঃ মাইনউদ্দিন (এমরান), এবং সাধারণ সম্পাদক মোঃ শেফায়েত উল্যাহ্ (সোহান) ও সাংগঠণিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির সহ সংগঠণের উপজেলা কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক নূর করিম মোহন, ছাত্র বিষয়ক সম্পাদক ছালা উদ্দিন, ছাত্রী বিষয়ক সম্পাদিকা নাদীয়া আফরিন। ও ফয়েজ উল্যাহ্ পারভেজ সহ উপজেলা কমিটির আরো অনেকে। এবং মেহমান বৃন্দদের মধ্যে মোঃ গিয়াস উদ্দিন (রুবেল), শিক্ষক ও সাংবাদিক- মাকসুদাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও চর হাজারী ব্লাড ব্যাংকের সভাপতি মোঃ রাজু সহ আরো মেহমান ও সংগঠণের সদস্যবৃন্দ।
Leave a Reply