মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

শিরোনাম :
আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ
জবিতে দুইদিনের দুর্গাপূজোর ছুটিতে অনলাইন ক্লাস বন্ধ

জবিতে দুইদিনের দুর্গাপূজোর ছুটিতে অনলাইন ক্লাস বন্ধ

জবি প্রতিনিধিঃ
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২৩/১০/২০২০ শুক্রবার থেকে ২৬/১০/২০২০ তারিখ সোমবার পর্যন্ত সকল অনলাইন ক্লাস বন্ধ থাকবে। দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৫ ও ২৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, বিভাগ ও প্রশাসনিক দপ্তরও বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপাচার্য মহোদয়ের আদেশক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত দুইটি পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত নিরাপত্তা প্রহরী, নৈশ প্রহরী, পাম্প অপারেটর ও ইলেক্ট্রিশিয়ান যথাযথভাবে নিজ নিজ দায়িত্ব পালন করবেন এবং নিরাপত্তার দায়িত্বে কর্মরত কর্মকর্তা সার্বিকভাবে ক্যাম্পাসের নিরাপত্তার বিষয়টি তদারকি ও নিশ্চিত করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। উল্লেখ্য, বিশ্বব্যাপী করোনা মহামারির কারণে এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুর্গাপূজার আয়োজন করা হয়নি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD