শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
জবির পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মমিন, সাধারণ সম্পাদক ড. শোভন

জবির পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মমিন, সাধারণ সম্পাদক ড. শোভন

মেহেরাবুল ইসলাম সৌদিপ, প্রতিবেদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মনোনীত হয়েছেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লা আল-মমিন ও সাধারণ সম্পাদক হয়েছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. শোভন কুমার কুন্ডু।

বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান এলামনাই এসোসিয়েশন এর দ্বিতীয় পুনর্মিলনী শেষে এ কমিটি ঘোষণা করা হয়েছে।

দায়িত্ব পেয়ে সভাপতি ড. আব্দুল্লা আল-মমিন বলেন, প্রাণের পদার্থ বিজ্ঞান বিভাগের সবাইকে একত্রিত রাখার সর্বোচ্চ চেষ্টা করব। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।

সাধারণ সম্পাদক ড. শোভন কুমার কুন্ডু বলেন, অ্যালামনাইকে শক্তিশালী করতে ও গতিশীলতা আনতে যা যা করা দরকার সবাইকে সাথে নিয়ে তা বাস্তবায়ন করবো।

এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে শুক্রবার পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয় শিক্ষক, বিসিএস ক্যাডার এবং বৈজ্ঞানিক কর্মকর্তা এই তিন ক্যাটাগরিতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। এসময় বিভাগের এলামনাই শিক্ষার্থী সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অ্যালামনাই বেলুন উড়িয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানটি শিক্ষক, সাবেক শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীদের সম্মিলিত গান গাওয়ার মধ্য দিয়ে শেষ হয়। স্নাতক শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় নিয়ে মজার স্মৃতিচারণ আর বর্তমান শিক্ষার্থীদের জন্য সুন্দর দিকনির্দেশনাগুলো শিক্ষার্থীদের কাছে সত্যি মনোমুগ্ধকর ছিল।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD