বুধবার, ১৩ মে ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
জবির স্বপ্নীল বাসের চালক জসিম আর নেই

জবির স্বপ্নীল বাসের চালক জসিম আর নেই

জবি প্রতিনিধিঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্বপ্নীল বাসের চালক জসীম উদ্দীন (জসীম মামা) ইন্তেকাল করেছেন। শুক্রবার রাত আনুমানিক ১ ঘটিকায় স্বপ্নীল বাসের চালক জসিম ইন্তেকাল করেছেন বলে পারিবারিক সূত্রে জানা যায় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

ক্যাম্পাস ও তার পরিবার সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বাস চালিয়ে স্ত্রীসহ তিন সন্তানের সংসার চালাতেন তিনি। গ্রামের বৃদ্ধা মা-বাবা ও তিন ভাই-বোনের দেখাশোনার দায়িত্বও ছিল তার ওপর। তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি। প্রতিদিন বাসে করে প্রায় শতাধিক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে আনা-নেয়ার দায়িত্ব ছিল তার কাধে। সময়মতো শিক্ষার্থীদের গন্তব্যে পৌছানোর দায়িত্বপালনকারী জসীম উদ্দীনের বিরুদ্ধে ছিলো না কোনো অভিযোগ। তার চলে যাওয়ায় শিক্ষার্থীদের মনে নেমে এসেছে শোকের ছায়া।

তার মৃত্যুতে জবি শিক্ষার্থী কনিক স্বপ্নিল শোক প্রকাশ করে বলেন, জসিম মামা আমাদের স্বপ্নিল (বাস) পরিবারের অন্যতম সদস্যও ছিলেন। তার চলে যাওয়াটা আমাদের জন্য সত্যিই খুব হৃদয়বিদারক বিষয়। সকলে তার জন্য দোয়া করবেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবহন পুলের পক্ষ থেকে পরিবহন প্রশাসক অধ্যাপক আবদুল্লাহ্-আল্-মাসুদ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য যে, ২০১৯ সালের জুন মাসে তার ব্লাড ক্যান্সার ধরা পরে। শিক্ষার্থীদের সহযোগিতায় ৫ লক্ষ টাকা উত্তোলন করে তাকে চিকিৎসার জন্য ইন্ডিয়া পাঠানো হয়েছিলো।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD