শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
জবি ক্যারিয়ার ক্লাবের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

জবি ক্যারিয়ার ক্লাবের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

সাফা আক্তার নোলক, জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যারিয়ার ক্লাবের নবীন ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষণার্থী সহযোগীদের নিয়ে ওরিয়েন্টশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটিতে শিক্ষার্থীদের ভবিষ্যত ক্যারিয়ার সংক্রান্ত নানারকম দিকনির্দেশনা ও দক্ষতা অর্জনের হাতেখড়ির ধারনা দেওয়া হয়।

শুক্রবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২১৫ নং কক্ষে সকাল ৭ টা ৩০ এ শুরু হয়ে অনুষ্ঠানটি শেষ হয় দুপুর সাড়ে ১২ টায়। প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবি ক্যারিয়ার ক্লাবের চিফ মডারেটর, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মহিউদ্দিন। তিনি বলেন, নবীন ও পুরাতনদের মাঝে মিলবন্ধন করে নতুন কিছু সৃষ্টি করতে হবে। তিনি আরও বলেন শুধু ক্যারিয়ার নিয়ে ডুবে না থেকে আমাদের এর সাথে যোগ করতে হবে মানবিকতা ও সংস্কৃতি নামক দুই উপাদান, এগুলো আরও বেশি প্রতিফলন করতে চাইলে “ক্যারিয়ার” ও “হিউমানিটি” এ দুটিকে সংযুক্ত করে সেমিনার কিংবা কর্মশালা করা যেতে পারে।

সম্পূর্ণ অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন কার্যনির্বাহী সদস্য রিফাত তাসনিয়া আনিকা ও গাজী আশফিক।

অনুষ্ঠানটিতে “স্টাডি ইন এবরোড” সেশনের পরবর্তী কার্যক্রমে অংশগ্রহণ করায় পাঁচ জনকে পুরস্কৃত করা হয়।

নবীন ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী, প্রশিক্ষণার্থী সহযোগী, প্রেসিডেন্টশিয়াল প্যানেল, গভর্নিং বডি ও এক্সিকিউটিভ প্যানেল এর স্বতস্ফূর্ত অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রামটি সম্পূর্ণ হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD