মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

শিরোনাম :
আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ
জবি প্রক্টরের মেয়াদ বাড়লো

জবি প্রক্টরের মেয়াদ বাড়লো

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর হিসেবে ড. মোস্তফা কামালের দায়িত্বকাল শেষ হলেও পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাকে দায়িত্ব পালনে অব্যাহত থাকার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান প্রতিবেদকের সঙ্গে এক ফোনালাপে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

রেজিস্ট্রার বলেন, গত ২৫ জুলাই ড. মোস্তফা কামালের দুই বছর মেয়াদের দায়িত্ব শেষ হয়। পরের দিনই কর্তৃপক্ষের আদেশে নোটিশ দিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁর দায়িত্বের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

ওহিদুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিনি প্রক্টরের দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, “আমার আগের দায়িত্বের মেয়াদ গত ২৫ জুলাই শেষ হওয়ার পর নতুন করে মেয়াদ বৃদ্ধি করা হয়েছ।”

তিনি আরো বলেন, আমার পূর্বের মেয়াদে আমি যথাসাধ্য চেষ্টা করেছি শিক্ষার্থীদের হয়ে কাজ করার। এসময় সহকর্মীসহ সবাইকে আমার পাশে পেয়েছি। আশা রাখছি এবারও সবাই আমার পাশে থাকবেন।

ড. মোস্তফা কামাল ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক।

২০১৯ সালের ২৬ জুলাই বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে প্রক্টরের দায়িত্ব পান ড. মোস্তফা কামাল। এর আগে তিনি সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

এছাড়া মোস্তফা কামাল বর্তমানে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীলদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD