শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
জাতির পিতার জন্মদিন নিয়ে ট্যুরিস্ট পুলিশের কুইজ আয়োজন

জাতির পিতার জন্মদিন নিয়ে ট্যুরিস্ট পুলিশের কুইজ আয়োজন

বাকের সরকার বাবর।।

নানা কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় ট্যুরিস্ট পুলিশ বান্দরবান রিজিয়নে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালনে নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ বান্দরবান পুলিশ লাইন্স স্কুলে ট্যুরিস্ট পুলিশ কর্তৃক জাতির পিতাকে পরিচিতি করার উদ্দেশ্যে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
কুইজ পরিচালনা করেন ট্যুরিস্ট পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম। প্রায় পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রীরা এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কুইজের শেষে বান্দরবান রিজিয়নের ট্যুরিস্ট পুলিশ সুপার জাতির পিতা জীবন নিয়ে শিক্ষার্থীদের মাঝে নাতিদীর্ঘ বক্তব্য রাখেন। কুইজে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের মাঝে জাতির পিতার জীবন সম্পর্কিত বই প্রদান করা হয়। পুলিশ সুপার বলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। উনার বাবা শেখ লুৎফর রহমান ও মা শেখ সায়েরা খাতুন। লুৎফর-সায়েরা দম্পতির এ সন্তানই পরে এদেশের মানুষের মুক্তির ত্রাতা হিসেবে আবির্ভূত হন।
এই সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য ব্যাক্তিবর্গ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD