বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
জাতীয় শিক্ষা সপ্তাহে জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন নিজাম উদ্দীন

জাতীয় শিক্ষা সপ্তাহে জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন নিজাম উদ্দীন

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ মাদ্রাসা পর্যায়ের বিভিন্ন শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় স্বীকৃতি হিসেবে নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন মোহাম্মদ নিজাম উদ্দিন।

তিনি সুবর্ণচর উপজেলার চরবাটা ইসমাইলিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার (বাংলা) প্রভাষক। এছাড়াও উপজেলা পর্যায়ে তিনি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মে) বিকালে জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন জেলা শিক্ষা অফিসার (অ.দা) নুর উদ্দিন মো. জাহাঙ্গীর।

মোহাম্মদ নিজাম উদ্দিন ২০০২ সাল থেকে বাংলা প্রভাষক পদে শিক্ষক হিসেবে যোগদান করেন। সুদীর্ঘ ২০ বছরের শিক্ষকতা পেশায় তিনি একজন সফল ব্যক্তিত্ব। ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক ও গভার্নিং বডির সাথে তার সু-সম্পর্কও অধিক।

শিক্ষকতার পাশাপাশি তিনি অনেক গুলো সমাজ কল্যাণ মূলক সংগঠনের সাথে জড়িত। এ ছাড়াও স্থানীয় এবং জাতীয় পত্রিকায় তার বেশ কিছু প্রবন্ধ-নিবন্ধ প্রকাশিত হয়েছে।

বর্তমানে তিনি জাতীয় দৈনিক ইনকিলাব পত্রিকার সুবর্ণচর উপজেলা প্রতিনিধি ও সুবর্ণ প্রেসক্লাবের সভাপতি। এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) এর নোয়াখালী জেলা কমিটির সভাপতি পদে দায়িত্ব পালন করছেন।

ইতঃপূর্বে ২০১৪ সালে ছাত্র-ছাত্রীদের প্রত্যক্ষ ভোটে তিনি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। সর্বোপরি এ অর্জনে জেলা ও উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD