বুধবার, ১৩ মে ২০২৬, ১০:১২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
জামালপুরের বকশীগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউপির বিনোদরচর গ্রামে স্বামীর ঘর থেকে স্বপ্না খাতুন (২৪) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় রহস্যজনক মনে হওয়ায় প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদের জন্য সৎ শাশুড়ি মলিনা বেগমকে (৫০) আটক করেছে পুলিশ।
জানা গেছে, বৃহস্পতিবার ১৫ জুলাই সকালে বিনোদর চর গ্রামের তোফাজ্জাল হোসেনের ছেলে মিজান মিয়ার ঘরে তার স্ত্রী স্বপ্না বেগমের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সকাল আনুমানিক ১০টার দিকে লাশ উদ্ধার করে নিয়ে আসে । মৃতের গলায় ফাঁসি দেওয়ার চিহ্ন দেখা যায় এবং পরে ময়না তদন্তের জন্য লাশ জামালপুর মর্গে পাঠানো হয়েছে। মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, স্বপ্না খাতুন পাশ্ববর্তী জেলা শেরপুর এর শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খাটিয়াডাঙ্গা গ্রামের সজল মিয়ার মেয়ে। মৃত স্বপ্না খাতুনের চাচাত ভাই শাহা আলী সাংবাদিকদের বলেন, বিয়ের পর থেকে তার বোনকে নির্যাতন করে আসছিল তার স্বামীসহ অন্যান্যরা। তার বোনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট গণমাধ্যকে জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা তা এখনই বলা যাবে না। ময়না তদন্দের রির্পোট এলেই সব পরিষ্কার হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD