বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
জামালপুরে একদিনে ১ নবজাতক সহ করোনায় ৩ জনের মৃত্যু

জামালপুরে একদিনে ১ নবজাতক সহ করোনায় ৩ জনের মৃত্যু

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুর জেলায় একদিনে করোনায় এক নবজাতক (৪দিন বয়স) শিশুকন্যাসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে শিশুসহ ৭০ বছরের এক বৃদ্ধ সরিষাবাড়ি উপজেলার এবং ৬৮ বছরের আরেক বৃদ্ধ জামালপুর পৌরসভার সর্দারপাড়া এলাকার বাসিন্দা।
বিগত একদিনে এই তিন মৃত্যু নিয়ে জেলায় এখন পর্যন্ত সর্বমোট ৯০ জনের মৃত্যু হয়েছে। এ খবর জামালপুর জেলা স্বাস্থ্য প্রশাসনের অফিস থেকে বৃহস্পতিবার ১২ আগষ্ট ২০২১ জেলা সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস নিশ্চিত করেছেন। সেই সঙ্গে ১৪৯টি নমুনা পরীক্ষায় আরও ২২ জনের করোনা সনাক্ত করা হয়েছে। এই নিয়ে জেলায় মোট ৪৭৬১ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।
এছাড়া আরও জানা যায়, জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৮২ টি নমুনা পরীক্ষায় ৮ জন, ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে জামালপুর জেলার স্থায়ী নিবাসীর ২৫ টি নমুনা পরীক্ষায় ১১ জন এবং জেলা/উপজেলা পর্যায়ে জঅ টেস্টে ৪২ টি নমুনা পরীক্ষায় ৩ জন অর্থাৎ মোট ১৪৯ টি নমুনা পরীক্ষায় আরও মোট ২২ জনের মধ্যে (জামালপুর সদর- ১০ জন, মেলান্দহ- ১ জন, ইসলামপুর- ৩ জন, সরিষাবাড়ী- ৩ জন, দেওয়ানগঞ্জ- ৩ জন ও বকশীগঞ্জ- ২ জন) কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD