শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
জামালপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

জামালপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

“মুজিববর্ষে পুলিশ নীতি,জনসেবা আর সম্প্রীতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ পালিত হয়েছে।

পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য কমিউনিটি পুলিশিংয়ের বিকল্প নেই। এরই ধারাবাহিকতায় কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার “কমিউনিটি পুলিশিং ডে” পালিত হয়ে আসছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের মতো জামালপুরে শনিবার ৩০ অক্টোবর “কমিউনিটি পুলিশিং ডে” পালন করা হয়।

শনিবার বেলা ১২.০০ ঘটিকায় পুলিশ অফিস জামালপুর প্রাঙ্গণে মির্জা সাখাওয়াতুল আলম মনি,সভাপতি জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম জামালপুর ও সাবেক মেয়র এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোখলেসুর রহমান, অতি.জেলা প্রশাসক (সার্বিক), ছানুয়ার হোসেন ছানু,মেয়র,জামালপুর পৌরসভা,সৈয়দ আতিকুর রহমান ছানা,সদস্য সচিব জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম জামালপুর। এসময় প্রধান অতিথি সাধারণ জনগণ ও পুলিশের সমন্বয়ে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা জোরদার এর মাধ্যমে সমাজের অপরাধ দমন, বাল্যবিবাহ প্রতিরোধ, জঙ্গি দমন, মাদক নির্মূল, নারীর প্রতি সহিংসতা, নারী ও শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধ, ধর্ষক ইভটিজার-কে সামাজিকভাবে বয়কটসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD