বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
জামালপুরে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা

জামালপুরে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুর শহরের নয়াপাড়ায় মোসলিমা আক্তার (৩০) নামে এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে । ঘটনার পর থেকে ঘর ছেড়ে পালিয়েছে স্বামী রুবেল মিয়া(৩৫)। পারিবারিক সূত্রে জানা গেছে, পলাতক রুবেল মিয়া মেলান্দহ উপজেলার ঝাউগড়া গ্রামের আলম বাইদের ছেলে।
শুক্রবার ২০ আগষ্ট ২০২১ দুপুরে শহরের পূর্ব নয়াপাড়া এলাকায় নিহতের বাবার বাড়ি থেকে গৃহবধু মোসলিমার মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মেলান্দহ উপজেলার ঝাউগড়া গ্রামের আলম বাইদের পুত্র। পেশায় রাজ মিস্ত্রি রুবেল মিয়া মৃত মোসলিমা আক্তারকে দুই বছর আগে রুবেল বিয়ে করেন। বিয়ের পর থেকে রুবেল শ্বশুর বাড়িতে ঘর জামাই হিসেবে থাকতেন। মোসলিমা আক্তার জামালপুর শহরের নয়াপাড়ার মৃত মোকছেদ আলী শেখের কন্যা। মোসলিমার এর আগে আরও দুইটি বিয়ে হয়েছিল এবং দুটি সন্তান রয়েছে। পারিবারিক বিরোধে শুক্রবার ভোররাতে স্ত্রী মোসলিমাকে শ্বাসরোধ করে হত্যার পর মৃতদেহ ঘরের বিছানায় রেখে পালিয়ে যায় স্বামী রুবেল মিয়া।

এ ঘটনায় বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান গণমাধ্যমকে জানান, শুক্রবার দুপুরে গৃহবধু মোসলিমার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD