শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
জামালপুরে জমি সংক্রান্ত বিরোধে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

জামালপুরে জমি সংক্রান্ত বিরোধে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই এনামুল হকের (৩৮) হাতে দায়ের আঘাতে ছোট ভাই জাকারিয়া (৩৫) মৃত্যু হয়েছে।
শুক্রবার ২০ আগস্ট ২০২১ দুপুরে মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের বন্দোরৌহা গ্রামে এই ঘটনা ঘটে। তার এই গ্রামের আব্দুল মান্নান এর ছেলে। পরে পুলিশ এলাকাবাসীর মাধ্যমে সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে মেলান্দহ থানায় নিয়ে আসে।

মেলান্দহ থানার ওসি মায়নুল ইসলাম গণমাধ্যমকে জানান, নিহত জাকারিয়ার সাথে পরিবারের জমি সংক্রান্ত বেশ কিছুদিন ধরে ঝামেলা ছিল। শুক্রবার দুপুরে ঝগড়ার সময় এনামুল ক্ষিপ্ত হয়ে জাকারিয়ার মাথার পিছনে দা দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়।
তিনি আরও জানান,এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই রিপোর্ট লেখা সময় পর্যন্ত মামলা হয়নি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD