শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
জামালপুরে নদী,খাল,বিল, জলাশয় সংরক্ষণে করণীয় বিষয়ে বেলার আলোচনা সভা

জামালপুরে নদী,খাল,বিল, জলাশয় সংরক্ষণে করণীয় বিষয়ে বেলার আলোচনা সভা

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিত (Bangladesh Environmental Lawyers Association-BELA) বেলা এর উদ্যোগে নদী, খাল, বিল ও জলাশয় সংরক্ষণ বিষয়ে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২২ নভেম্বর ২০২১ জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসের সভা কক্ষে সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান এর সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেলার এই অনুষ্ঠানের সহযোগি প্রতিষ্ঠান সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (SPK) এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক অনুষ্ঠান সঞ্চালনা ও বানিয়াবাজার খাল নিয়ে একটি প্রতিবেদন পাঠ করেন। পরে জামালপুর শহরে প্রবাহিত বানিয়াবাজার খালের উপর অবৈধ স্থাপনা গড়ে উঠা ও উচ্ছেদ, নদী,খাল, জলাশয় দূষণ ও অবৈধ দখল নিয়ে মুক্ত আলোচনা করা হয়। আলোচনা সভায় বিশেষ অতিথি পৌর মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু বলেন অবৈধভাবে গড়ে উঠা সকল বিষয়ে আইনগত ব্যবস্হা ও খালটি খননের জন্য প্রকল্প গ্রহণ করা হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মুর্শেদা জামান বলেনে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে জেলা প্রশাসনসহ, স্হানীয় প্রশাসন ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। সকলের সহযোগিতায় পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব নগরী আমারা গড়তে পারবো। এছাড়াও তিনি আরও বলেন বেআইনি দখলদারদের বিরুদ্ধে অতি দ্রুততম সময়ে প্রশাসনিক ভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান। বেলা’র ঢাকা ও ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়কারী গৌতম চন্দ্র চন্দ,
মোহাম্মদ আবু সাঈদ নির্বাহী প্রকৌশলী বাংলাদেশ পানিউন্নয়ন বোর্ড,জামালপুর।
জেলা মৎস উন্নয়ন কর্মকর্তা,শাহিন রানাসহ স্হানীয় এলাকাবাসী ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD