বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
জামালপুরে ৪০০বস্তার সিমেন্ট বোঝাই ট্রাক ব্রিজ ভেঙ্গে খাদে, যোগাযোগ বিচ্ছিন্ন

জামালপুরে ৪০০বস্তার সিমেন্ট বোঝাই ট্রাক ব্রিজ ভেঙ্গে খাদে, যোগাযোগ বিচ্ছিন্ন

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ব্রাহ্মণজানি বাজার এলাকায় বেইলি ব্রিজ ভেঙে ৪০০বস্তা সিমেন্ট বোঝাই ট্রাক খাদে পড়ে গেছে। ৩ নভেম্বর, বুধবার ভোর রাতে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সীমান্তবর্তী সরিষাবাড়ী-মালিপাড়া-কাজিরপুর-মুনসুরনগর প্রধান সড়কে এই দূর্ঘটনা ঘটে। ঘটনায় চালক এবং হেলপার গুরুতর আহত হয়েছেন। তাদেরকে সরিষাবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে ।জানা গেছে ৫টনের ধারণ ক্ষমতা সম্পন্ন ব্রীজটি ট্রাকে ৫টনের বেশি সিমেন্ট লোড করায় ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় পর থেকেই সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
স্থানীয় একাধিক সূত্রে জানান যায়, জামালপুর থেকে অতিরিক্ত সিমেন্ট বোঝাই (৪০০শত বস্তা নিয়ে) ট্রাকটি সরিষাবাড়ী উপজেলার ব্রাহ্মণজানি বাজার এলাকায় দিয়ে বিজ্রের উপর আসলেই ব্রিজটি ভেঙ্গে পরে।

এই বিষয়ে জামালপুর সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী খায়রুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন গণমাধ্যমকে জানান, অতিরিক্ত মালামাল বোঝাই করে ট্রাক যাওয়ার কারণে ব্রিজটি ভেঙে পড়েছে। আমরা ব্রিজটি মেরামতের জন্য লোক পাঠিয়েছি, যত দ্রুত সম্ভব এটা মেরামত করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD