বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
জামালপুর জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

জামালপুর জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:
জামালপুর জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. আলহাজ্ব মুরাদ হাসান এমপি’র এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর ২০২১ রাত ৯টায় জামালপুর শহরের তমালতলা এলাকায় জামালপুর জেলা প্রেসক্লাব কার্যালয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট ইউসুফ আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি শুভ্র মেহেদী। মতবিনিময় সভায়
বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রেসক্লাবের সদস্য এম শাহীন আল আমীন, সদস্য দ্যা নিউন্যাশন পত্রিকার জেলা প্রতিনিধি শাহ জামাল,সদস্য মোহনা টিভি জেলা প্রতিনিধি ওসমান হারুনী, সাবেক সাধারণ সম্পাদক সুলতান আলম, এসএ টিভির সাংবাদিক ফজলে এলাহী মাকাম প্রমুখ।

বক্তারা জামালপুর জেলার সাংবাদিকদের সার্বিক চিত্র তুলে ধরেন। মতবিনিময় শেষে জামালপুর জেলা প্রেসক্লাবের প্রয়াত সদস্য দ্যা ডেইলি স্টারের সাংবাদিক আমিনুল ইসলাম লিটনের পরিবারের কাছে জেলা প্রেসক্লাব কল্যাণ তহবিলের ৫০ হাজার টাকার চেক হস্তাস্তর করেন। সভায় প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি মতবিনিময় সভায় সাংবাদিকদের সার্বিক কল্যাণ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD