শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
জেলার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম

জেলার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী।

গতকাল ২১ আগস্ট নোয়াখালী পুলিশ লাইন্সের শহীদ মনিরুল হক হলে পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম (পিপিএম) এর সাথে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা ও পুলিশ মিডিয়া সেলের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

এ সময় পুলিশ সুপার জেলায় যোগদানের পর গত ২০ দিনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন।

সভায় সাংবাদিকগণ তাদের বিভিন্ন বিষয় পুলিশ সুপার এর নিকট তুলে ধরেন।

পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, যখনকার ঘটনা ঠিক তখনই সঠিক তথ্য প্রদানে আমি নোয়াখালী জেলাবাসীর জন্য প্রেরিত হয়েছি। আইনের শাসন প্রতিষ্ঠায় দিন রাত আমায় পাশে পাবেন। জেলার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এসময় পুলিশ সুপার তাদের দেয়া তথ্য যাচাই করে জেলা পুলিশের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

তিনি সাংবাদিকদের যে কোন অপরাধের তথ্য দিয়ে জেলা পুলিশকে সহায়তা করার অনুরোধ জানান।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. খালেদ ইবনে মালেক ও পুলিশ কর্মকর্তাসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD