শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে ব্যবসায়ীর দোকানঘর দখলের অভিযোগ

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে ব্যবসায়ীর দোকানঘর দখলের অভিযোগ

আমির হোসেন, ঝালকাঠিঃ

ঝালকাঠি জেলা পরিষদের সদস্য নাছিমা আক্তার রুনুর বিরুদ্ধে এক ব্যবসায়ীর দোকানঘর দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন জেলার নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের সেওতা গ্রামের বাসিন্দা মো. আক্তারুজ্জামান।

রোববার (১৩ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলার ফেরিঘাট এলাকায় তার ভাইয়ের বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, উপজেলার কুশঙ্গল ইউনিয়নের মানপাশা বাজারে তাদের নিজস্ব একটি দোকানঘর আছে, যা ২৫ বছর যাবৎ তারাই ভােগদখল করছিল। দোকানের পজিশন, ডিসিআরসহ বাজার কমিটির সভাপতির স্বাক্ষরকৃত যাবতীয় কাগজপত্র তাদের নামে। তারা দোকানঘরের ট্যাক্স নিয়মিত পরিশােধ করেছেন। দোকানে অনুমানিক ৩ লক্ষ টাকার মালামাল ও আসবাবপত্র রয়েছে। এই দোকানঘরটি স্থানীয় প্রভাবশালী ঝালকাঠি জেলা পরিষদের সদস্য নাছিমা আক্তার ও তার ছেলেমেয়েরা সন্ত্রাসী নিয়ে জবরদখলের চেষ্টা করছে। গত রমজান মাসে দোকান চলাকালে তারা দোকানে এসে তান্ডব চালায়।ওই সময় তিনি বাজার কমিটিসহ স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি জানান। জেলা পরিষদের সদস্য নাছিমা আক্তার রুনু দোকনে জোরপূর্বক একটি তালা লাগিয়ে দোকান বন্ধ করে দেয়। দোকানের মধ্যে আটকে পড়া মালামাল বিক্রি করতে না পারায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

তিনি জানান, বিরােধীয় বিষয়টি স্থানীয় চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ সালিস বৈঠকের মাধ্যমে সুরাহার চেষ্টা করেন। কিন্তু নাছিমা আক্তার রুনু কাউকে তােয়াক্কা না করে জোরজবরদস্তির মাধ্যমে দোকানঘরটি দখলের চেষ্টা চলাচ্ছেন।

সংবাদ সম্মেলনে আক্তারুজ্জামান অভিযোগ করে বলেন, দোকানের মালমাল থাকা সত্বেও নাছিমা আক্তার রুনু ক্ষমতার দাপট দেখিয়ে দোকানে তালা মেরে রেখেছেন। সে নকল কাগজপত্র তৈরি করে নিজেকে দোকানের মালিক দাবি করতেছেন। দোকান না দিলে মেরে ফেলার হুমকি দিয়েছেন তিনি। তার ক্ষমতা দাপটে এলাকাবাসী জিম্মি হয়ে পড়েছে। এ ঘটনায় নলছিটি থানায় একটি অভিযােগ দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী মো. আক্তারুজ্জামানের দুই ভাই ও আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD