বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ঝালকাঠিতে ইদুরের ফাঁদে কৃষকের মৃত্যু

ঝালকাঠিতে ইদুরের ফাঁদে কৃষকের মৃত্যু

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে বৈদ্যুৎতিক ইদুর মারার ফাঁদে জরিয়ে মো. লিটন তালুকদার (২৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার তার নিজ ইরি ধানের ক্ষেতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ‍কৃষক মো. লিটন তালুকদারের বাবা নাম মো. হানিফ তালুকদার তার বাড়ী উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কামদেবপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার (২৮মার্চ) সকাল থেকেই নিহত লিটন তালুকদারের পরিবারের লোকজন তাকে খুজে না পেয়ে বিভিন্ন স্থানে খোজাখুজি শুরু করেন। এক পর্যায়ে তার নিজ ইরি ধানের ক্ষেতের পাশে বিদ্যুৎ এর তারে জড়ানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু. আতাউর রহমান বলেন, আমরা ঘটনা শুনে পুলিশ পাঠিয়েছিলাম। যেহেতু, তার নিজ ধান ক্ষেতেই ঘটনাটি ঘটেছে তাই এক্ষেত্রে নিহতের লাশের ময়নাতদন্ত করার প্রয়োজন নেই।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD