শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২১ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ঝালকাঠিতে কিশোর গ্যাং’র দুই গ্রুপের সংঘর্ষ, আহত -২

ঝালকাঠিতে কিশোর গ্যাং’র দুই গ্রুপের সংঘর্ষ, আহত -২

আমির হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে আধিপত্য বিস্তার নিয়ে কিশোর গ্যাং এর দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষে অন্তত দুইজন গুরুত্বর আহত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলার বাগড়ি ও স্কুল খেলার মাঠে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে উপজেলা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

জানাগেছে, আধিপত্য বিস্তার নিয়ে কিশোর গ্যাং এর দুই গ্রুপের মধ্যে পূর্ব থেকেই ছোট ছোট মারামারির ঘটনা ঘটে। পরে গত ৭ জুলাই মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজুর ছেলে জাহেদ জোহা ও শাকিল, সানি গ্রুরের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয় এসময় জায়েদ জোহা গ্রুপের জোহা গুরুত্বর আহত হয়। ঐ ঘটনায় পরে জোহা গ্রুপের জোবায়েরের নেতৃত্বে ডাকবাংলো মোরের শাকিল, সানি গ্রুপের আজিমের ওপর হামলা চালায়।

ঐ দিনের হামলার জের ধরে বৃহস্পতিবার (১৪জুলাই) বিকাল সোয়া পাঁচটার দিকে রাজাপুর পাইলট মডেল স্কুলে খেলার মাঠে শাকিল, সানি গ্রুপের ওপর জাহেদ জোহা গ্রুপ হামলা চালায়। এতে শাকিল, সানি গ্রুপের মঠবাড়ি ইউনিয়নের বাদুরতলা এলাকার ও বর্তমান টিএন্ডটি রোডের বাসিন্দা মৃত আবুল কালামের ছেলে মো. সানি (১৩) গুরুতর আহত হয়। এর একটু পরে শাকিল, সানি গ্রুপ বাগড়ি বাজারে জুবায়েরকে না পেয়ে তার বাবা পানের দোকানী সাইদুলকে দোকান থেকে ধরে নিয়ে মারধর করে। এতে সাইদুল আহত হয়।

এর পরে তৃতীয় দফায় বাগড়ি আলহাজ লালমোন হামিদ মহিলা কলেজের গেটে শাকিল, সানি গ্রুপ জোহা গ্রুপের ওপর হামলা চালায় এবং জোহার মোটরসাইকেল কুপিয়ে বিনষ্ট করে। এতে জোহা গ্রুপের উপজেলা মনোহরপুর এলাকার মো. শামিমের ছেলে ফাহিম(১৮) গুরুতর আহত হয়।

আহতদের অবস্থা খারাপ হওয়ায় তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উভয় গ্রুপের প্রায় সব সদস্যরাই রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্লাস নাইনের ছাত্র।

আহত সানির মা মহিলা আওয়ামীলীগ নেত্রী লিপি বেগম বলেন, কি নিয়ে জামেলা তা আমি জানিনা। তবে ভাইস চেয়ারম্যান লাইজুর ছেলে একদিন মহিলা কলেজের গেটে আমার দুই ছেলে শাকিল, সানিকে একবার মারধর করে। পরে আবার লাইজুর ছেলে জোহাকে শাকিল, সানি, আজিম মারে। তখন আমরা লাইজুকে বলেছিলাম আমরা নিজেরা নিজেরা বসে ছেলেদের মিলিয়ে দেই। পরে কি হইছে তা আর জানিনা।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আফরোজা আক্তার লাইজু বলেন, গত ৭জুলাই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জোহাকে এলোপাথ্যারি পিটিয়ে রক্তাক্ত জখম করে শাকিল, সানি, আজিম, রাব্বিসহ কয়েকজন। এ ঘটনার জেরে আমাদের কিছু না জানিয়েই ওরা আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় গ্রুপের ২জন রক্তাক্ত জখম হয়। এদের মধ্যে ফাহিমের অবস্থা আশঙ্কাজনক।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, কিশোরদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এখনও কোন মামলা হয়নি। দুই পক্ষের দুজন বরিশালে চিকিৎসাধীন রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD