রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা
ঝালকাঠিতে কোরবানীর পশু নিয়ে বিপাকে খামারীরা

ঝালকাঠিতে কোরবানীর পশু নিয়ে বিপাকে খামারীরা

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠিতে কোরবানীর ঈদে গরু বিক্রি নিয়ে বিপাকে পড়েছেন খামারীরা। করোনা পরিস্থিতির কারণে তাদের এবার মূলধন উঠানোই দায়। এছাড়া রয়েছে ভ্যাকসিন সংকট। এ অবস্থায় কি করবেন বুঝে উঠেতে পারছেননা তারা। এ অবস্থায় কোরবানীর কয়েকদিন আগে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে হাট বসানোর পরিকল্পনা করা হচ্ছে।

ঝালকাঠি জেলায় ১ হাজার ৬শ ৩৮টি খামারে ১১ হাজার ৫শ ১৯টি গরু ছাগল রয়েছে। এবারের কোরবানীর ঈদে এসব গরু ছাগল বিক্রি নিয়ে চিন্তিত খামারীরা। করোনা পরিস্থিতি মঙ্কাজনক হওয়ায় গত ১ জুলাই থেকে কঠোর লকডাউন শুরু হওয়ায় হাট বন্ধ রয়েছে। এ অবস্থায় কিভাবে গরু বিক্রি করবেন বুঝে উঠতে পারছেননা খামারীরা।

খামারীরা জানান, গত এক বছর কোরবানীর জন্য খামারে অনেক টাকা খরচ করে পশু পালন করে আসছন। এখন করোনার কারণে গরু বিক্রির ক্রেতা পাওয়া যাবে কিনা তা নিয়ে তারা দু:চিন্তায় পড়েছেন। কেউ কেউ অনলাইনে গরু বিক্রির বিজ্ঞাপন দিয়েছেন। কিন্তু সেখানে সারা পাওয়া যাচ্ছেনা। এছাড়া গরুর ভ্যাকসিনও তারা ঠিকমত পাচ্ছেননা বলে জানান খামারীরা।

তবে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহম্মদ ছাহেব আলী জানান, অনলাইনে গরু বিক্রির জন্য প্রতি উপজেলায় ফেসবুক পেজ খোলা হয়েছে। এছাড়া কোরবানীর কয়েকদিন আগে স্বাস্থ্যবিধী মেনে জেলায় অন্তত ১০টি হাট বসানোর পরিকল্পনাও রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD