শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে গাঁজা গাছ ও গাঁজাসহ যুবক আটক

ঝালকাঠিতে গাঁজা গাছ ও গাঁজাসহ যুবক আটক

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুর উপজেলার কেওতা গ্রাম থেকে ৪শ গ্রাম গাঁজা ও ৪টি গাঁজা গাছসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক এনায়েত হোসেন (৩১) ওই গ্রামের ইউসুফ আলী হাওলাদারের পুত্র।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার (২৯ মার্চ) রাত আড়াইটার দিকে বাসা থেকে আটক করে। পরে এনায়েতের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী ৪শ গ্রাম গাঁজা ও তার বাড়ি সংলগ্ন সবজি বাগান থেকে ৪টি জীবন্ত গাঁজা গাছ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে রাজাপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) পুলক চন্দ্র রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর থানা পুলিশের একটি চৌকস দল সোমবার রাত আড়াইটার দিকে কেওতা গ্রামে অভিযান পরিচালনা করে। ওই গ্রামের ইউসুফ হাওলাদারের পুত্র এনায়েত হোসেন (৩১)কে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে ঘরের ভেতর থেকে ৪শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অধিকতর জিজ্ঞাসাবাদে এনায়েতের বাড়ি সংলগ্ন সবজি বাগান থেকে ৪টি জীবন্ত সবুজ গাঁজা গাছ জব্দ করা হয়। তার বিরুদ্ধে রাজাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD