শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০২ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ঝালকাঠিতে জমি নিয়ে সংঘর্ষে চিকিৎসাধীন থাকা রাকিবুলের মৃত্যু

ঝালকাঠিতে জমি নিয়ে সংঘর্ষে চিকিৎসাধীন থাকা রাকিবুলের মৃত্যু

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষে আহত রাকিবুল ইসলাম (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।

তিনি গত ৬ দিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন। রাকিবুল (২ সেপ্টেম্বর) শুক্রবার সকাল ১১টায় মারা যান। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন রাকিবুলের ভাই তারিকুল ইসলাম তারেক, তিনি জানান, ৬দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিসিৎসাধীন ছিলো এ সময় তার জ্ঞান না ফেরায় লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শুক্রবার সকালে মৃত্যু বরণ করেন।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট শনিবার বিকেলে উপজেলার দক্ষিন চেঁচরী গ্রামের ষাটকুড়ার মোড় এলাকায় বিরোধীয় জমিতে আমন ধানের চারা রোপন করা নিয়ে সংঘর্ষে পিতা পুত্রসহ দুই পক্ষের কমপক্ষে পাঁচ জন গুরুতর আহত হয়।

আহতরা হলো শফি উদ্দিন হাওলাদার (৭৩) তার পুত্র তারিকুল ইসলাম তারেক (৪৩) রাকিবুল ইসলাম (৪০) এবং স্ত্রী নুরজাহান বেগম (লিলি) (৬০), অপর পক্ষের নজরুল ইসলাম হাওলাদার (৩৭) ।

এ ঘটনায় ০২ সেপ্টেম্বর শুক্রবার আহত তারিকুল ইসলাম তারেক বাদী হয়ে থানায় নামধারী ০৫ জনসহ অজ্ঞাতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। অভিযুক্তরা হলেন, ১। মোঃ শহীদুল ইসলাম শহিদ (৫৫), ২। ইব্রাহিম হোসেন তপু হাওলাদার (৪৫), ৩। নজরুল ইসলাম হাওলাদার (৩৭), ৪। মোঃ মামুন হাওলাদার (৪৫), ৫। মোঃ মিজান হাওলাদার (৫০)।

কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ শাহিন হোসেন জানান, এ ব্যপারে একটি অভিযোগ পেয়েছি, আমরা মামলা এজাহারভুক্ত করেছি। শীগ্রই তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD